ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

ঢাকার গোপীবাগে ট্রেনে আগুন, নিহত ৫

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার সময় এই আগুনের ঘটনা ঘটে।
  • আপলোড সময় : ৬ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৩০ সময়
  • আপডেট সময় : ৬ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৩০ সময়
ঢাকার গোপীবাগে ট্রেনে আগুন, নিহত ৫ ছবি : সংগৃহীত
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার সময় এই আগুনের ঘটনা ঘটে। রাত ১০ টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস। এতে ৪-৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আগুনে বেশ কয়েকজন দগ্ধ হওয়ার খবরও পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে চারটি ইউনিট যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

তিনি বলেন,  পশ্চিমাঞ্চল থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে আসছিল। কমলাপুর প্ল্যাটফর্মে প্রবে‌শের আগমুর্হূ‌তে গোপীবাগ রেললাইন এলাকায় বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। 

এদি‌কে রাত সা‌ড়ে ৯টার দিকে ঢাকা রেলও‌য়ে থানার ওসি ফের‌দৌস আহ‌মেদ বিশ্বাস জানান, ট্রেন‌টি বেনা‌পোল থে‌কে যথাসময়ে ছে‌ড়ে আসার পর শুক্রবার রাত ৯টার প‌র কমলাপুর স্টেশ‌নে প্রবেশ করার কথা ছিল। এর আগে স্টেশন আউটা‌রের গোপীবাগ রেললাইনে ট্রেন‌টির পেছ‌নের তিন‌টি ব‌গির আগের দু‌টি (চ ও ছ) ব‌গিতে আগুন লা‌গে। এরপর সাম‌নের পাওয়ারকার ব‌গি‌তেও আগুন ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।  পাওয়ারকা‌রের সাম‌নে থাকা প‌রের ব‌গিগু‌লো কে‌টে বি‌চ্ছিন্ন করা হ‌য়ে‌ছে। 

তিনি বলেন, রাত ১০টা পর্যন্ত চ, ছ ও পাওয়ারকার ব‌গি‌তে আগুন জ্বল‌ছিল। ফায়ার সা‌র্ভি‌সের একা‌ধিক টিম আগুন নেভা‌তে চেষ্টা কর‌ছে।  আগু‌নের ঘটনায় কতজন মারা গে‌ছেন এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ট্রেনে আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট কাজ করেছে। তবে আমাদের কাজ চলমান রয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।

বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনে আগুন লাগে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রেনের কয়েকটি বগিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা