ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হৃদয়ের কাছে রেকর্ড হারিয়ে খুশি তামিম, বললেন ‘অসাধারণ’ যাহা বলিতেছি সত্য বলিতেছি, সত্য বলিতেছি এবং সত্য বলিতেছি: সংসদে কৃষিমন্ত্রী ৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ সংবাদ: সংসদে হাসনাত ২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ মাফিয়া ডনের স্ত্রী! নেটদুনিয়ায় ভাইরাল এআই সিরিজ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায় ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার জামিনে বেরিয়ে ভাইয়ের পা কর্তন, এক বছর পর ভাতিজাকে হত্যা রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় নয়: প্রতিমন্ত্রী মীর হেলাল

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

দীর্ঘ ২০০ বছরের অপেক্ষা এবং টানা পাঁচ প্রজন্ম পর অবশেষে পরিবারে জন্ম নিয়েছে কন্যাসন্তান। ভারতের মহারাষ্ট্রের বিড জেলার
  • আপলোড সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১১ সময়
  • আপডেট সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১১ সময়
২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

দীর্ঘ ২০০ বছরের অপেক্ষা এবং টানা পাঁচ প্রজন্ম পর অবশেষে পরিবারে জন্ম নিয়েছে কন্যাসন্তান। ভারতের মহারাষ্ট্রের বিড জেলার পারলি এলাকার দহিফলে পরিবারে নবজাতক গার্গীর আগমনে আনন্দের বন্যা বইছে। বহু প্রতীক্ষিত এই কন্যাশিশুকে ঘিরে পরিবারটি আয়োজন করেছে ব্যতিক্রমী রাজকীয় সংবর্ধনার।


হাসপাতাল থেকে মা কল্পনা হৃষিকেশ দহিফলে ও নবজাতক গার্গীকে বাড়িতে নেওয়ার সময় ফুলে সাজানো রথের ব্যবস্থা করা হয়। সঙ্গে ছিল ব্যান্ডপার্টি, ঢাকঢোল ও কাঁসর বাজনার আয়োজন। শোভাযাত্রায় স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। রাজকুমারীর মতো করে নবজাতককে বরণ করে নেওয়ার এই আয়োজন দেখতে ভিড় করেন এলাকার মানুষ। গার্গীর দাদু লিম্বাজী দহিফলে নাতনির জন্মে আবেগাপ্লুত হয়ে জানান, পরিবারে কন্যাসন্তানের আগমন তাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়। দীর্ঘদিন ধরে পরিবারে কোনো মেয়ে না থাকার যে আক্ষেপ ছিল, গার্গীর জন্মের মধ্য দিয়ে তার অবসান হয়েছে।


নাতনির জন্মে আনন্দ প্রকাশ করে গার্গীর ঠাকুমা সুরেশা দহিফলে বলেন, তাদের ঘরে যেন লক্ষ্মীর আগমন ঘটেছে। পরিবারের নতুন সদস্যকে ঘিরে তারা অত্যন্ত আনন্দিত বলেও জানান তিনি। গার্গীর বাবা বলেন, অনেক পরিবার ছেলেসন্তানের প্রত্যাশা করলেও কন্যাসন্তানের জন্মের আনন্দ ও অনুভূতি আলাদা। মেয়েরা বাবার প্রতি বিশেষভাবে অনুরক্ত হয় উল্লেখ করে তিনি মেয়েকে ফুলের মতো করে বড় করার প্রত্যয় ব্যক্ত করেন।


পরিবারটির পক্ষ থেকে বলা হয়েছে, কন্যাসন্তানের জন্ম যে আনন্দ ও গর্বের বিষয়, সেই ইতিবাচক বার্তা সমাজে ছড়িয়ে দিতেই এমন আয়োজন করা হয়েছে। একই সঙ্গে মেয়েসন্তানের জন্মকে আনন্দের সঙ্গে উদযাপনের আহ্বানও জানাতে চেয়েছে পরিবারটি।


সূত্র: এনডিটিভি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়েও ভালো থাকবে মন!

লোডশেডিংয়েও ভালো থাকবে মন!