ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

উখিয়া-টেকনাফে নির্বাচনকে কেন্দ্র করে কালো টাকার ছড়াছড়ি : নুরুল আমিন

উখিয়া-টেকনাফকে মাদকমুক্ত করতে হবে। স্থানীয় শিক্ষিত ছেলে মেয়েদের রোহিঙ্গা ক্যাম্পে চাকুরীর ব্যবস্থা করা হবে। আপনারা আমাকে আগামী ৭
  • আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৪৪ সময়
  • আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৪৪ সময়
উখিয়া-টেকনাফে নির্বাচনকে কেন্দ্র করে কালো টাকার ছড়াছড়ি : নুরুল আমিন ছবি : সংগৃহীত
উখিয়া-টেকনাফকে মাদকমুক্ত করতে হবে। স্থানীয় শিক্ষিত ছেলে মেয়েদের রোহিঙ্গা ক্যাম্পে চাকুরীর ব্যবস্থা করা হবে। আপনারা আমাকে আগামী ৭ জানুয়ারি লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে মন্তব্য করেন নুরুল আমিন সিকদার। ইতিমধ্যে উখিয়া-টেকনাফে কালো টাকার ছড়াছড়ি।

মঙ্গলবার বিকালে উখিয়ার কোটবাজার ষ্টেশনে পথ সভা ও গণসংযোগ কালে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো এ কথা বলেন।

এ সময় ভোটারদের কাছে ভোট চেয়ে অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো বলেন, লাঙল শান্তির প্রতিক। লাঙল মার্কায় ভোট দিলে উখিয়া-টেকনাফের মানুষ শান্তিতে থাকবে। জাতীয় পার্টি সবসময় দেশের কল্যাণে কাজ করেছে। আমি বিশ্বাস করি আগামী ৭ জানুয়ারি লাঙল মার্কা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করছে। সেনাবাহিনীও মোতায়েন করা হবে আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে। সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে জয় পরাজয় নিশ্চিত হবে। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে লাঙল মার্কাকে বিজয়ী করুন।

এসময় আরও বক্তব্য দেন, আলহাজ্ব মোহাম্মদ হাশেম, আয়াস রনি, নুর মোহাম্মদ চৌধুরী, নুরুল হাকিম চৌধুরী, শ্রমিক নেতা শফি ও মোহাম্মদ আলী প্রমুখ।

এর আগে উখিয়ার জীপ-মাইক্রো বাস সমবায় সমিতির সকল সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন নুরুল আমিন সিকদার। এতে বক্তব্য দেন মুজিবুল হক, নুর মোহাম্মদ, ফরিদ ড্রাইভার, ছৈয়দ করিম ভূট্রো, মোহাম্মদ ছিদ্দিক, ছুর আলী, মোহাম্মদ ভুলু, মোহাম্মদ শাহ আলম প্রমুখ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস