ঢাকা | |
সংবাদ শিরোনাম :

প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আগ্রহ প্রকাশ করেছে দিল্লি। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন,
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:১৩ সময়
প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আগ্রহ প্রকাশ করেছে দিল্লি। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে তাকে সর্বোচ্চ সম্মান ও আন্তরিকতার সঙ্গে স্মরণীয় অভ্যর্থনা জানাতে প্রস্তুত ভারত। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সফররত ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদলের সম্মানে ভারতীয় হাইকমিশন এই অনুষ্ঠানের আয়োজন করে।


দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি সরাসরি দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্রুত বৈঠকের প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, তারেক রহমান ভারত সফরে গেলে তাকে প্রাপ্য সম্মানের সঙ্গে স্বাগত জানানো হবে এবং এই সফরের সুফল দুই দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। ভারতের হাইকমিশনার আরও বলেন, দুই দেশের সম্পর্কে কিছু ভুল-বোঝাবুঝি বা বাধা থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক নির্ভরতার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।


তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা চললেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো সমাধান হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ভারত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। দুই দেশের বাণিজ্য বাড়লেও এতে এখনো ভারসাম্যহীনতা রয়েছে। তিনি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বিদ্যমান বাধা দূর করার আহ্বান জানান।


বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভারতের ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া আরও দ্রুত করারও অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার মতে, এতে দুই দেশের ব্যবসায়ী ও বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরকে ঘিরে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। দুই দেশের আলোচনার অমীমাংসিত বিষয়গুলো সমাধান হলে সফরের পথ আরও সহজ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার