ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: এবি পার্টি অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা ‘আমি আওয়ামী লীগের না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান স্বর্ণের দাম কমবে না বাড়বে, কী বলছে পূর্বাভাস? বাংলাদেশ অন্য খেলোয়াড়দের ‘দাবার বোর্ড’ হতে চায় না: শামা ওবায়েদ বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ডে শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী ১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস মাল্টার দাম কেজিতে ৫২০ টাকা, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন

বছরে তিন মাস অতি উচ্চ স্বাস্থ্যঝুঁকিতে থাকবেন বাংলাদেশের প্রবীণরা

জলবায়ু পরিবর্তনের কারণে বছরে প্রায় তিন মাস অতি উচ্চ স্বাস্থ্যঝুঁকির তাপমাত্রার মুখোমুখি হতে পারেন বাংলাদেশের প্রবীণরা। শুধু বাংলাদেশ
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৬ সময়
বছরে তিন মাস অতি উচ্চ স্বাস্থ্যঝুঁকিতে থাকবেন বাংলাদেশের প্রবীণরা

জলবায়ু পরিবর্তনের কারণে বছরে প্রায় তিন মাস অতি উচ্চ স্বাস্থ্যঝুঁকির তাপমাত্রার মুখোমুখি হতে পারেন বাংলাদেশের প্রবীণরা। শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, মিয়ানমার ও নাইজারের মতো দেশগুলোর বয়স্ক মানুষও একই ধরনের ঝুঁকিতে রয়েছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাটি দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।


গবেষণায় বিভিন্ন বয়সের মানুষের ওপর ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতার সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। গবেষকদের মডেল অনুযায়ী, বিশ্বের গড় তাপমাত্রা প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে দক্ষিণ এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের বয়স্ক মানুষকে বছরে টানা প্রায় তিন মাস দিন-রাত অসহনীয় তাপমাত্রা সহ্য করতে হতে পারে। বিশেষ করে যেসব দেশে দারিদ্র্যের হার বেশি এবং ঘর ঠান্ডা রাখার পর্যাপ্ত ব্যবস্থা নেই, সেসব দেশের প্রবীণরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবেন বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।


আগের গবেষণাগুলোতে সাধারণত ‘ভেজা-বাল্ব তাপমাত্রা’ পদ্ধতি ব্যবহার করে মানুষের শরীর কতটা তাপ সহ্য করতে পারে, তা পরিমাপ করা হতো। তবে এসব গবেষণার বড় অংশই তরুণ ও সুস্থ প্রাপ্তবয়স্কদের ওপর পরিচালিত হয়েছিল। নতুন গবেষণায় ৬০ বছরের বেশি বয়সি মানুষের ওপর উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার প্রভাবের তথ্য ব্যবহার করা হয়েছে। কারণ বয়স বাড়ার সঙ্গে মানুষের ঘাম উৎপাদনের সক্ষমতা কমে যায়, হৃদ্‌যন্ত্র তুলনামূলক দুর্বল হয়ে পড়ে এবং বিভিন্ন শারীরিক জটিলতার ঝুঁকিও বাড়ে।


গবেষকদের তৈরি মডেলে ২১০০ সাল পর্যন্ত বিভিন্ন মাত্রার বৈশ্বিক উষ্ণায়নের পরিস্থিতিতে তিন বয়স শ্রেণির মানুষের স্বাস্থ্যের ওপর তাপের প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, অসহনীয় তাপমাত্রার সময়কাল ও বিস্তৃতি আগের ধারণার চেয়েও অনেক বেশি হতে পারে। গবেষণা অনুযায়ী, প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বিশ্বের ৬০ বছরের বেশি বয়সি প্রায় ২২ শতাংশ মানুষ বছরে অন্তত এক মাস অসহনীয় তাপমাত্রার মুখোমুখি হতে পারেন।


তাপমাত্রা আরও এক ডিগ্রি বাড়লে প্রায় ১০০ কোটি মানুষ নতুন করে এমন তাপঝুঁকির মধ্যে পড়তে পারেন। তাদের শরীর স্বাভাবিকভাবে যতটা তাপ ও আর্দ্রতা সহ্য করতে পারে, তার চেয়েও বেশি মাত্রার তাপ ও আর্দ্রতার মধ্যে অতিরিক্ত প্রায় এক মাস থাকতে হতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর পাশাপাশি বয়স্ক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন গবেষকরা। তাপজনিত মৃত্যুর বড় অংশ ঘরের ভেতরে হওয়ায় প্রবীণদের জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ঘর ঠান্ডা রাখার অন্যান্য সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা