ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জামালপুরে জাল চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ২

জামালপুরের ইসলামপুরে মাছ ধরার জাল চুরির সন্দেহে গণপিটুনিতে নুর মোহাম্মদ নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
  • আপলোড সময় : ১৬ আগস্ট ২০২৬, দুপুর ১০:১৮ সময়
  • আপডেট সময় : ১৬ আগস্ট ২০২৬, দুপুর ১০:১৮ সময়
জামালপুরে জাল চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ২

জামালপুরের ইসলামপুরে মাছ ধরার জাল চুরির সন্দেহে গণপিটুনিতে নুর মোহাম্মদ নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের উলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বাসিন্দা। আহত দুজন হলেন গাইবান্ধার বাটিকামারি এলাকার জাহাঙ্গীর এবং দেওয়ানগঞ্জ উপজেলার বরখাল গ্রামের রফিকুল।


পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, একটি ছোট নৌকায় করে নুর মোহাম্মদসহ তিনজন যমুনা নদীর ইসলামপুরের বেলগাছা ইউনিয়নের বরুল এলাকায় যান। সেখানে স্থানীয় জেলেরা তাদের মাছ ধরার জাল চুরির সন্দেহে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তিনজন প্রথমে গুঠাইল এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। পরে সেখানকার লোকজনও তাদের পিছু নেন। একপর্যায়ে উলিয়া এলাকায় স্থানীয় লোকজন তাদের আটক করে মারধর শুরু করেন।


গণপিটুনিতে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয়। গুরুতর আহত হন জাহাঙ্গীর ও রফিকুল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহত দুজনকে হাসপাতালে পাঠায়। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আহত দুজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে তারা সত্যিই মাছ ধরার জাল চুরি করেছিলেন কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?