ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন দুদকের মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা শিবিরের আইনের শাসন-মতপ্রকাশের স্বাধীনতা ও রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের অঙ্গীকার সুরা আদিয়াতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে বড়পুকুরিয়ার কয়লা উন্মুক্ত খননের চিন্তা সরকারের জীবনের প্রথম আলোকবর্তিকা বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৬, দুপুর ১২:২৬ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৬, দুপুর ১২:২৬ সময়
দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। বুধবার ১২ আগস্ট ভারত থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে এসব মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির সি-শিফটের সদস্যরা দিল্লি থেকে ঢাকাগামী একটি ফ্লাইটের যাত্রীদের ওপর বিশেষ নজরদারি শুরু করেন। বিমানটি ঢাকায় অবতরণের পর সন্দেহভাজন দুই যাত্রীকে শনাক্ত করা হয়।


পরে যাত্রী প্রশান্ত লাল দাসের ব্যাগেজে তল্লাশি চালিয়ে ১০ লিটার ‘জনি ওয়াকার রেড লেবেল’ ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। একই ফ্লাইটের অপর যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগেজ তল্লাশি করে ‘স্কটিশ লিডার’ ও ‘গ্র্যান্টস’ ব্র্যান্ডের আরও ৫ লিটার মদ জব্দ করেন কর্মকর্তারা। সব মিলিয়ে দুই যাত্রীর কাছ থেকে ১৫ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, চোরাচালান ও অবৈধ পণ্য দেশে প্রবেশের চেষ্টা ঠেকাতে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা