ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

লাঙ্গলের প্রার্থী জিএম কাদেরকে বিজয়ী করার ঘোষনা আওয়ামী লীগের

রংপুর-৩ আসনের লাঙ্গলের প্রার্থী জিএম কাদেরকে সমন্বিতভাবে কাজ করে বিজয়ী করে আনার ঘোষণা দিয়েছে মহানগর আওয়ামী লীগ।শনিবার (৩০
  • আপলোড সময় : ৩১ ডিসেম্বর ২০২৩, সকাল ৭:৫৯ সময়
  • আপডেট সময় : ৩১ ডিসেম্বর ২০২৩, সকাল ৭:৫৯ সময়
লাঙ্গলের প্রার্থী জিএম কাদেরকে বিজয়ী করার ঘোষনা আওয়ামী লীগের ছবি : সংগৃহীত
রংপুর-৩ আসনের লাঙ্গলের প্রার্থী জিএম কাদেরকে সমন্বিতভাবে কাজ করে বিজয়ী করে আনার ঘোষণা দিয়েছে মহানগর আওয়ামী লীগ।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগরীর সেনপাড়ার স্কাইভিউ বাসভবনে জাতীয় পার্টির প্রার্থী ও চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সাথে বৈঠক শেষে এ কথা জানান মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলওয়ার হোসেন। বেলা সাড়ে ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এই বৈঠক করে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ।

এসময় সেখানে ছিলেন চেয়ারম্যান জিএম কাদের ছাড়াও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক ভিবি আলাউদ্দিন মিয়া, ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজমল হোসেন লেবু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফিসহ নেতৃবৃন্দ।

বৈঠকে রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডা. দেলওয়ার হোসেন, যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম, সদস্য শহীদুল্লাহ পান্নাসহ মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি দল অংশ নেন।

বেঠক থেকে বের হয়ে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ড্. দেলওয়ার হোসেন বলেন, ‘রংপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নেই। এখানে মহাজোটও নেই। কিন্তু আমাদের দল এখান থেকে নৌকা প্রত্যাহার করে নিয়েছে।

বদরগঞ্জ, মিঠাপুকুর, গঙ্গাচড়া অনেক স্থানে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী আছে। আর এখানে আমাদের স্বতন্ত্র প্রার্থীও নাই, আওয়ামী লীগের প্রার্থীও নাই। কাজেই আমরা এখানে জিএম কাদেরকেই বিজয়ের জন্য, লাঙ্গল মার্কার জয়লাভের জন্য যা যা করা দরকার মহানগর আওয়ামী লীগ সেটা আমরা করবো। সেই প্রত্যয় আমরা তার কাছে ব্যক্ত করেছি।

ডা. দেলওয়ার আর বলেন, ‘যেহেতু জাতীয় পার্টি আলাদা, আমরা আওয়ামীলীগ আলাদা। এটার সমন্বয়টা ছিল না। বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছে সমন্বিতভাবে কাজ করবো। এটাই বৈঠকের মুল কথা। আমরা আমাদের প্লাটফর্ম থেকে প্রচারণা করবো। ওনারা ওনাদের প্লার্ট ফরম থেকে প্রচারণা করবেন। এখানে লাঙ্গলকে জয়লাভ করার জন্য আওয়ামীলীগ আপ্রাণ চেস্টা করবো।‘

বৈঠক প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘এটা আমাদের সৌজন্য বৈঠক। আমরা নির্বাচন করছি। ওনারা আমাদের সাথে আছেন। তারা সরকারি দলের সদস্য হিসেবে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। যেতেহু এখানে নৌকা প্রত্যাহার করেছেন। সেকারণে তারা আমাদের সাথে সমন্বয়ে করে লাঙ্গলের পক্ষে তাদের প্লাটফর্ম থেকে কাজ করার জানিয়েছেন।’

বৈঠক থেকে বের হয়ে স্কাইভিউয়ের সামনে জাতীয় পার্টির নেতাদের সাথে লাঙ্গলের লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগ নেতারা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই