ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

‘এক দফা’ কোনো নেতার একক ঘোষণা নয়, এটি জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক

‘এক দফা’ আন্দোলন কোনো একক ব্যক্তির দেওয়া ঘোষণা নয়; বরং এটি দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি, প্রত্যাশা ও
  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৬ সময়
‘এক দফা’ কোনো নেতার একক ঘোষণা নয়, এটি জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক

‘এক দফা’ আন্দোলন কোনো একক ব্যক্তির দেওয়া ঘোষণা নয়; বরং এটি দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি, প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।


শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল হক নুর বলেন, ‘এক দফা’র বিষয়টি কোনো ব্যক্তিবিশেষের সিদ্ধান্ত থেকে আসেনি। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা থেকেই এর উদ্ভব হয়েছে। এটি জনগণের রাজনৈতিক ও গণতান্ত্রিক চাওয়ার প্রকৃত বহিঃপ্রকাশ।


তিনি বলেন, গণঅধিকার পরিষদ মন্ত্রী বা সংসদ সদস্য হওয়ার উদ্দেশ্যে সরকারের সঙ্গে যায়নি। ক্ষমতা কিংবা পদ-পদবির আকাঙ্ক্ষায় নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই তাদের রাজনীতি। এ সময় দেশের তরুণ প্রজন্মকে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে সংগঠনটিকে আরও শক্তিশালী, সংগঠিত ও গণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা। বক্তারা বলেন, দেশের তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করা প্রয়োজন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?