ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’ মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ‘এক দফা’ কোনো নেতার একক ঘোষণা নয়, এটি জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন সবজির দাম এখনো চড়া, ডিমের দামও বাড়ছে ভাঙছে না বিজয়ের সংসার, বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিলেন স্ত্রী ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৭ হাজার কোটি টাকা জরিমানা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, ছয় অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ হরমুজে নৌজোট গঠনের তাগিদ যুক্তরাষ্ট্রের, অনাগ্রহ ইউরোপের

ভাঙছে না বিজয়ের সংসার, বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিলেন স্ত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলাগা ভেত্রি কাঝাগাম দলের প্রধান সি. জোসেফ বিজয়ের সঙ্গে তার স্ত্রী সঙ্গীতা সর্নালিঙ্গম বিবাহবিচ্ছেদের মামলা
  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৩ সময়
ভাঙছে না বিজয়ের সংসার, বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিলেন স্ত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলাগা ভেত্রি কাঝাগাম দলের প্রধান সি. জোসেফ বিজয়ের সঙ্গে তার স্ত্রী সঙ্গীতা সর্নালিঙ্গম বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন। শুক্রবার ভিডিও সম্মেলনের মাধ্যমে আদালতে হাজির হয়ে মামলা প্রত্যাহারের আনুষ্ঠানিক কারণ জানান সঙ্গীতা। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই পারিবারিক আইনি বিরোধের অবসান হলো।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপাট্টুর একটি পরিবার আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে দাম্পত্য জীবনের মতপার্থক্যের কথা উল্লেখ করে সম্পর্কের অবসান, স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাই এলাকায় থাকা বৈবাহিক বাড়িতে বসবাসের অধিকার বজায় রাখার দাবি জানানো হয়েছিল। গত ১৫ জুনসহ পরবর্তী কয়েকটি শুনানিতে সঙ্গীতা ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত না হলেও মামলা প্রত্যাহারের ইচ্ছার কথা জানিয়েছিলেন। অবশেষে শুক্রবার আদালতের আদেশের মাধ্যমে মামলাটি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি করা হয়।


বিজয় ও সঙ্গীতার বিয়ে হয় ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে। আন্তঃধর্মীয় এই বিয়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে সম্পন্ন হয়েছিল। তাদের দুই সন্তান রয়েছে। ২০০০ সালে তাদের এক পুত্রসন্তান এবং ২০০৫ সালে এক কন্যাসন্তানের জন্ম হয়। তবে ২০২৩ ও ২০২৫ সালের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সঙ্গীতার অনুপস্থিতিকে ঘিরে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা ধরনের আলোচনা ও জল্পনা তৈরি হয়েছিল। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতীয় সংবাদমাধ্যমেও বিভিন্ন খবর প্রকাশিত হয়।


এদিকে বিজয়ের রাজনৈতিক উত্থানের সঙ্গেও বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তামিলাগা ভেত্রি কাঝাগাম দল সাম্প্রতিক তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশের পর বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনে জোট সরকার গঠন করে। তবে শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নেওয়ায় বিজয় ও সঙ্গীতার দীর্ঘদিনের পারিবারিক আইনি বিরোধের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান