ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’ মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ‘এক দফা’ কোনো নেতার একক ঘোষণা নয়, এটি জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন সবজির দাম এখনো চড়া, ডিমের দামও বাড়ছে ভাঙছে না বিজয়ের সংসার, বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিলেন স্ত্রী ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৭ হাজার কোটি টাকা জরিমানা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, ছয় অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ হরমুজে নৌজোট গঠনের তাগিদ যুক্তরাষ্ট্রের, অনাগ্রহ ইউরোপের

ভারত থেকে ২ দশমিক ৩ টন কাঁদুনে গ্যাস আমদানি

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই টনের বেশি কাঁদুনে গ্যাসের শেল আমদানি করা হয়েছে।
  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৬, সকাল ৯:৪০ সময়
ভারত থেকে ২ দশমিক ৩ টন কাঁদুনে গ্যাস আমদানি

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই টনের বেশি কাঁদুনে গ্যাসের শেল আমদানি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চালানটি বন্দর থেকে খালাস করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যশোর সেনানিবাসে পাঠানো হয়। বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় একটি প্রতিষ্ঠান থেকে ১৪৫টি কাঠের বাক্সে করে মোট দুই দশমিক শূন্য তিন টন কাঁদুনে গ্যাস আনা হয়েছে।


চালানটি বন্দরে পৌঁছানোর পর প্রয়োজনীয় শুল্ক ও অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করে তা খালাস করা হয়। পরে একটি কাভার্ড ভ্যানে করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চালানটি যশোর সেনানিবাসে পাঠানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ আগস্ট যশোর সেনানিবাস থেকে চালানটি ঢাকায় নেওয়ার কথা রয়েছে।


চালানটির নিরাপত্তায় বেনাপোল বন্দর থেকে শার্শা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা দায়িত্ব পালন করেন। এরপর শার্শা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব নেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। ভারত থেকে সেনাবাহিনীর ব্যবহারের জন্য বিপুল পরিমাণ কাঁদুনে গ্যাসের শেল আমদানির ঘটনায় বিষয়টি নিয়ে এরই মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে চালানটির নির্দিষ্ট ব্যবহার সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান