ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

‘পালায় না বলে বড়াই করে চুপচাপ পালিয়ে গেল শেখের বেটি'

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ক্ষমতা নিয়ে কখনো অহংকার বা দম্ভ করা উচিত নয়। তার
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৬, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৬, দুপুর ৩:১ সময়
‘পালায় না বলে বড়াই করে চুপচাপ পালিয়ে গেল শেখের বেটি'

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ক্ষমতা নিয়ে কখনো অহংকার বা দম্ভ করা উচিত নয়। তার ভাষায়, ইতিহাস বারবার প্রমাণ করেছে যে ক্ষমতার বড়াই শেষ পর্যন্ত পতনের কারণ হয়ে দাঁড়ায়। বুধবার (৫ আগস্ট) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একাত্তর মঞ্চে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বক্তব্যে তিনি বলেন, যারা একসময় ক্ষমতা নিয়ে বড়াই করতেন, শেষ পর্যন্ত তাদের ক্ষমতা টেকেনি। তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাপ্রবাহ ক্ষমতার অপব্যবহারের পরিণতি সম্পর্কে জনগণকে একটি বড় শিক্ষা দিয়েছে। তার ভাষায়, ক্ষমতার প্রকৃত মালিক মহান আল্লাহ। মন্ত্রী বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের মনোভাব বোঝার আহ্বান জানিয়ে বলেন, অযথা রাজপথে উত্তেজনা সৃষ্টি করে কোনো লাভ নেই। তিনি দাবি করেন, বিএনপি শুধু জুলাইয়ের চেতনার কথা বলেই থেমে নেই, বরং তা বাস্তবায়নের উদ্যোগও নিয়েছে। এর অংশ হিসেবে জুলাই জাদুঘর প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন তিনি।


সাধারণ মানুষের প্রসঙ্গ তুলে জাহিদ হোসেন বলেন, মানুষ শান্তিপূর্ণ পরিবেশে স্বাভাবিক জীবনযাপন করতে চায়। তাই তাদের অযথা হয়রানি করা বা রাজনৈতিক অস্থিরতার মধ্যে ফেলা উচিত নয়। তিনি আরও দাবি করেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকে রাজনীতি করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ