ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সামিট এলএনজি টার্মিনাল বন্ধ, দেশজুড়ে গ্যাস সংকট ব্যবসায়ী নাসিরের করা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি মিরপুরের সড়কে শ্রমিক নেই, নিরাপত্তায় ১০ হাজার পুলিশ সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন তাহসিফ হ'ত্যা মামলায় দিশার ফের ৭ দিনের রিমান্ড আবেদন আবারও বাড়লো স্বর্ণের দাম নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ রিপাবলিকানদের ভরাডুবির পর ‘স্পেস লেজার’ নিয়ে ব্যঙ্গ মাস্কের কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে ডেমোক্র্যাট মার্সি ক্যাপ্টুর

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

ইরান ও ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে দাম কিছুটা কমেছে।
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৬, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৬, সকাল ৯:১৭ সময়
বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

ইরান ও ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে দাম কিছুটা কমেছে। বিশ্লেষকদের ধারণা, আলোচনার মাধ্যমে সমঝোতা হলে দীর্ঘদিনের ওয়াশিংটন-তেহরান উত্তেজনা প্রশমিত হতে পারে এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় নিশ্চিত হওয়ার পথ খুলে যেতে পারে।


বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭৯ দশমিক ০৮ মার্কিন ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস মধ্যবর্তী অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ৫৩ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৬৯ মার্কিন ডলারে দাঁড়ায়।


এর আগের দিনের লেনদেন শেষে ব্রেন্টের দামে সামান্য ঊর্ধ্বগতি এবং ডব্লিউটিআইয়ের দামে হালকা পতন দেখা গেলেও বৃহস্পতিবার বাজারে নতুন করে মূল্যহ্রাসের প্রবণতা লক্ষ্য করা যায়। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমে আসায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে এই প্রভাব পড়েছে।


সূত্র: আল জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী