ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন

জানুয়ারির শুরুতে তাপমাত্রা কেমন হবে, জানালো আবহাওয়া অফিস

কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে থাকার পার গত কয়েকদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:২২ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:২২ সময়
জানুয়ারির শুরুতে তাপমাত্রা কেমন হবে, জানালো আবহাওয়া অফিস ছবি : সংগৃহীত
কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে থাকার পার গত কয়েকদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকছে। ঢাকার তাপমাত্রাও ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না। আগামী দুদিন রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে জানুয়ারির শুরুতে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে আজ হয়েছে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবারও সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পরবর্তী পাঁচদিন অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা