ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম ইনফান্তিনোর সিংহাসন কাঁপছে ‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’- এসপি মাসুদের উদ্দেশে সন্ত্রাসী রায়হান সিঁড়ি বেয়ে ওঠা বা হাঁটার সময় শ্বাসকষ্ট কোনো রোগের লক্ষণ? ভারতের ভূখণ্ড ব্যবহার করে যেন শেখ হাসিনা বক্তব্য দিতে না পারেন, সহযোগিতার প্রত্যাশা বাংলাদেশের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত হরমুজ প্রণালিতে একক পথ তৈরি করতে ওমানের সঙ্গে বৈঠকে ইরান ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান গিমাইরেসকে পেতে আর্সেনালের প্রস্তাব ফিরিয়ে দিলো নিউক্যাসল নিম্নমানের কনটেন্টে লাগাম টানছে সোশ্যাল মিডিয়া

‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’- এসপি মাসুদের উদ্দেশে সন্ত্রাসী রায়হান

পুলিশের অভিযানের সময় গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম পুলিশের উদ্দেশে কটাক্ষপূর্ণ
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৮ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৮ সময়
‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’- এসপি মাসুদের উদ্দেশে সন্ত্রাসী রায়হান

পুলিশের অভিযানের সময় গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম পুলিশের উদ্দেশে কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, সম্প্রতি নোয়াখালীতে পুলিশের একটি অভিযানে রায়হান আলমকে প্রায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল। তবে শেষ মুহূর্তে একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান তিনি। পরে এ ঘটনায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, অভিযানের সময় রায়হান কোনোভাবে পালিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পারবেন না।


এরই ধারাবাহিকতায় রায়হান নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশ সুপারকে উদ্দেশ করে একটি কটাক্ষপূর্ণ স্ট্যাটাস দেন। একই পোস্টে তিনি নোয়াখালীর কয়েকজন বাসিন্দার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দাবি করেন, বিপদের সময় তিনি সহযোগিতা পেয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে ভালো পথে ফেরার ইঙ্গিতও দেন। এ বিষয়ে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, অভিযানের সময় প্রায় পাঁচ ঘণ্টা ধরে ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছিল। কারও সহায়তায় রায়হান পালিয়ে থাকতে পারেন, তবে সুনির্দিষ্ট তথ্য ছাড়া এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।


নোয়াখালীবাসীকে ধন্যবাদ জানানোর প্রসঙ্গে তিনি বলেন, পুরো জেলার মানুষ তাকে সহযোগিতা করেননি। হয়তো অল্প কয়েকজন ব্যক্তি জেনে বা না জেনে তাকে আশ্রয় দিয়েছেন। তাদের পরিচয় শনাক্ত করার পাশাপাশি রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক এই সন্ত্রাসীকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান চলমান রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা