ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘জনগণের স্বার্থে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে’ ইরান-মার্কিন আলোচনায় নতুন কোনো মধ্যস্থতাকারী নেই: বাঘেই কেন অনিবার্য হয়ে উঠেছিল জুলাই গণঅভ্যুত্থান জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত, আগস্টে তাপপ্রবাহ ও স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে মিলছে চাঞ্চল্যকর তথ্য ‘সরকার ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে’ ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা জ্বালানি তেলের দরপতন হলেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, দিনমজুর গ্রেপ্তার শিশুর অপুষ্টি চিনবেন কীভাবে? লক্ষণ, কারণ ও প্রতিরোধে জরুরি করণীয়

জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত, আগস্টে তাপপ্রবাহ ও স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

জুলাই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্য বেশি বৃষ্টিপাত হলেও আগস্টে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ২:৩৯ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ২:৩৯ সময়
জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত, আগস্টে তাপপ্রবাহ ও স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

জুলাই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্য বেশি বৃষ্টিপাত হলেও আগস্টে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ, বজ্রঝড় এবং স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। আগস্ট মাসের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে সারাদেশে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। তবে উজানের ভারী বৃষ্টি এবং দেশের অভ্যন্তরীণ বর্ষণের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের প্রায় সব বিভাগেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বিশেষ করে খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগস্টে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় কোথাও কোথাও তাপমাত্রা ৩৬ থেকে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।


এ মাসে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া মৌসুমি বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে পার্বত্য এবং নদীতীরবর্তী এলাকায় আকস্মিক পানি বৃদ্ধি পেতে পারে। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাতের প্রবণতা এবং উষ্ণ আবহাওয়া অব্যাহত থাকার পাশাপাশি আকস্মিক ভারী বৃষ্টির ঘটনাও ঘটতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা