ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক মিরপুরে প্রাইভেট কার থেকে বিএনপি নেতাকে গুলি, আহত নারীসহ ২ এক দল জুলাইয়ের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত: তথ্যমন্ত্রী ২০ টাকার টিকিটে ৩০ লাখ টাকা পাচ্ছেন কৃষক হানিফ মিয়া হাসপাতালে মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’ মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ

নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানো, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিবাসন
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ১২:২২ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ১২:২২ সময়
নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ

নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানো, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস। বৈঠকে অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক অভিবাসন চুক্তির অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ জাতীয় কর্মপরিকল্পনার মাধ্যমে কার্যকর উদ্যোগ নিয়ে কাজ করছে। তিনি নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সংস্থাটির দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি নিয়মিত অভিবাসনের পথ সম্প্রসারণ, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, নৈতিক নিয়োগব্যবস্থা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে আরও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা, পরিচর্যা, কৃষিসহ বিভিন্ন খাতে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষতা-ভিত্তিক অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


নারী অভিবাসী কর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তা জোরদারের আহ্বানও জানান তিনি। এছাড়া বিভিন্ন সংকটাপন্ন দেশ থেকে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সংস্থাটির সহযোগিতার প্রশংসা করেন। বৈঠকে জলবায়ুজনিত অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, নিরাপদ প্রত্যাবর্তন, টেকসই পুনর্বাসন এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।


অন্যদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার উপ-মহাপরিচালক অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশের উদ্যোগ ও বৈশ্বিক নেতৃত্বের প্রশংসা করেন। বৈঠক শেষে উভয় পক্ষ নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং অভিবাসীদের অধিকার সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান