ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা জ্বালানি তেলের দরপতন হলেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, দিনমজুর গ্রেপ্তার শিশুর অপুষ্টি চিনবেন কীভাবে? লক্ষণ, কারণ ও প্রতিরোধে জরুরি করণীয় আসিয়ান কাপে ভারত-পাকিস্তান খেলছে, অথচ আমন্ত্রণ পায় না বাংলাদেশ নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ ফিফাকে কড়া নোটিশ উয়েফার, ‘কোনো নথি নষ্ট করবেন না’ ‘কনসার্ট ফর বাংলাদেশ’- এর ৫৫ বছর, ‘দ্য লিগ্যাসি’র মাধ্যমে বিশেষ শ্রদ্ধা মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কর্নেল (অব.) অলি আহমেদের কড়া সমালোচনা করেছেন। তিনি
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ১২:২১ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ১২:২১ সময়
জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কর্নেল (অব.) অলি আহমেদের কড়া সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত আক্রমণ ও তাঁর বাবা-মাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় অলি আহমেদ ন্যূনতম সম্মান পাওয়ার যোগ্যতা হারিয়েছেন। তবে তিনি নিজে সম্মান বজায় রেখেই জবাব দেবেন বলে উল্লেখ করেন। রাশেদ খাঁনের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি কর্নেল অলি আহমেদের সঙ্গে এক ব্যক্তির সম্পর্ক ও যোগাযোগের বিষয়টি সামনে এনেছেন, যা অতীতে বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছিল। এ বিষয়ে তিনি অলি আহমেদের প্রতি প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান।


তিনি আরও অভিযোগ করেন, নিজের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হওয়ার অভিযোগ তোলা হলেও অতীতে রাজনৈতিক আন্দোলনের সময় তিনি নিজে নানা নির্যাতনের শিকার হয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, কর্নেল অলি আহমেদ রাজনৈতিক সমঝোতা ও আসন বণ্টন নিয়ে এমন কিছু ভূমিকা রেখেছিলেন, যা পরে ভিন্ন রাজনৈতিক অবস্থানের মাধ্যমে স্পষ্ট হয়েছে বলে তাঁর অভিযোগ। নিজের রাজনৈতিক জীবন তুলে ধরে রাশেদ খাঁন বলেন, তিনি কোনো পারিবারিক বা বংশগত পরিচয়ের কারণে নয়, নিজের প্রচেষ্টা ও সংগ্রামের মাধ্যমে বর্তমান অবস্থানে এসেছেন। একজন শ্রমিকের সন্তান হিসেবে উচ্চশিক্ষা অর্জন এবং দীর্ঘ সময় রাজনৈতিক আন্দোলনে সক্রিয় থাকার কথাও উল্লেখ করেন তিনি।


পোস্টের শেষাংশে তিনি কর্নেল (অব.) অলি আহমেদের সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, ব্যক্তিগত ও পারিবারিক আক্রমণ একজন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতার কাছ থেকে কাম্য নয়। তবে রাশেদ খাঁনের উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে কর্নেল (অব.) অলি আহমেদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা