ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পে-স্কেল কার্যকর হলে বকেয়া বেতন কীভাবে পাবেন সরকারি চাকরিজীবীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, তবু মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস: নৌ পরিবহনমন্ত্রী বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য অপরাধ: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি কোনো নির্দিষ্ট দলের পকেটে গেলে তাদের অপকর্মের দায় সংখ্যালঘুদের নিতে হয়: নাহিদ ইসলাম পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণহানি ৩, আক্রান্ত ৮৭২

ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস: নৌ পরিবহনমন্ত্রী

রাজধানী ঢাকার চারপাশের চক্রাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এবার বেসরকারি খাতের অংশগ্রহণে যাত্রী পরিবহনের
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৬, দুপুর ৩:৪৪ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৬, দুপুর ৩:৪৪ সময়
ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস: নৌ পরিবহনমন্ত্রী

রাজধানী ঢাকার চারপাশের চক্রাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এবার বেসরকারি খাতের অংশগ্রহণে যাত্রী পরিবহনের পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদনকে গুরুত্ব দিয়ে নতুন পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সড়ক ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের জানান, আগামী দুই মাসের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা হবে। এরপর পর্যায়ক্রমে ঢাকার চক্রাকার নৌপথে ওয়াটার বাস চালু করা হবে।


মন্ত্রী বলেন, আশুলিয়া থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত নৌপথের একটি অংশ যাত্রী চলাচলের উপযোগী হলেও কিছু স্থানে এখনও অবকাঠামোগত সমস্যা রয়েছে। পাশাপাশি সড়কপথে দ্রুত যাতায়াতের সুবিধা থাকায় দীর্ঘ নৌপথে যাত্রী আকর্ষণ করাও একটি বড় চ্যালেঞ্জ। তিনি জানান, অতীতে সরকারি সংস্থার পরিচালিত ওয়াটার বাস সেবা যাত্রী স্বল্পতা, নদীদূষণ এবং উচ্চ পরিচালন ব্যয়ের কারণে বন্ধ হয়ে যায়। তবে এবার কয়েকজন বেসরকারি উদ্যোক্তা এ সেবা চালু করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং যাত্রী পরিবহনের পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটনের সম্ভাবনাও কাজে লাগাতে চান।


মন্ত্রী আরও বলেন, নিয়মিত যাত্রীসেবা নিশ্চিত করতে ১৫ থেকে ২০ মিনিট পরপর ওয়াটার বাস চালানোর পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্পটি যাতে আর্থিকভাবে টেকসই হয়, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নদীদূষণকে অন্যতম প্রধান বাধা উল্লেখ করে তিনি বলেন, পরিষ্কার ও নান্দনিক নদী ছাড়া মানুষকে নৌপথে আকৃষ্ট করা সম্ভব নয়। তাই নদী পরিষ্কার, দুই তীরের পরিবেশ উন্নয়ন এবং নৌপথকে আরও আকর্ষণীয় করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


এছাড়া কয়েকটি নিচু সেতুর কারণে নৌযান চলাচলে যে সমস্যা হচ্ছে, তা সমাধানে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও বিকল্প ব্যবস্থার বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি। সরকারের আশা, এসব সীমাবদ্ধতা দূর করা গেলে রাজধানীর যানজট কমাতে এবং বিকল্প গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ওয়াটার বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প