ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে যে নিয়ম ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন যুবদলের ব্যানার উড়ে গিয়ে পড়ল আসামে, চিন্তায় ভারত পুলিশ ৩০ হাজার টাকা বেতনের দাবিতে রণক্ষেত্র মিরপুর-১০, পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হতাশাজনক হারে ফাইনাল খেলা নিয়ে শঙ্কা স্ত্রীকে না জানিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করা কি জায়েজ সরকার ক্রসফায়ার দেওয়া শুরু করলে, নিজের দলের একটা লোককেও খুঁজে পাবে না: হাসনাত মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন এবার নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করার আগ্রহ ট্রাম্পের জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে ৩৫ বছরেও ডেন্টাল ইউনিট কলেজে উন্নীত হয়নি

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিট প্রতিষ্ঠার তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো এটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪ সময়
চট্টগ্রামে ৩৫ বছরেও ডেন্টাল ইউনিট কলেজে উন্নীত হয়নি

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিট প্রতিষ্ঠার তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো এটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে উন্নীত হয়নি। দীর্ঘদিন ধরে কলেজে উন্নীত করার দাবি থাকলেও নানা জটিলতায় সেই উদ্যোগ বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থী ও রোগী—উভয়কেই চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। ১৯৮৯ সালে চালু হওয়া এই ডেন্টাল ইউনিটে এখনো প্রয়োজনীয় জনবল, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং অবকাঠামোর ঘাটতি রয়েছে। সংশ্লিষ্টদের মতে, কলেজে উন্নীত না হওয়ায় শিক্ষার মানোন্নয়ন যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি উন্নত দন্ত চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছেন চট্টগ্রামসহ আশপাশের জেলার মানুষ।


চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। তবে স্থায়ী জায়গা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে প্রকল্পটি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। আগে যে স্থানে ডেন্টাল কলেজ নির্মাণের পরিকল্পনা ছিল, সেখানে বর্তমানে বার্ন ইউনিট নির্মাণ করা হচ্ছে।


ডেন্টাল ইউনিটের দায়িত্বশীলরা বলছেন, একটি ছয়তলা ভবন নির্মাণ ছাড়া উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। প্রয়োজনের তুলনায় ডেন্টাল চেয়ার, চিকিৎসা যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণ এবং রোগীদের চিকিৎসা—দুই ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব পড়ছে। বর্তমানে ডেন্টাল ইউনিটে রুট ক্যানেলের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসার জন্য রোগীদের দুই থেকে তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানে একই চিকিৎসার জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে, যা অনেক রোগীর সামর্থ্যের বাইরে।


চমেক হাসপাতালের ডেন্টাল বহির্বিভাগেও সংকটের চিত্র একই। দীর্ঘদিন ধরে ডেন্টাল চেয়ার অচল অবস্থায় পড়ে আছে এবং টেকনিশিয়ানের অভাবে এক্স-রে মেশিনও ব্যবহার করা যাচ্ছে না। ফলে বহির্বিভাগে আসা রোগীদের বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ডেন্টাল ইউনিটে পাঠানো হচ্ছে। সংশ্লিষ্টদের দাবি, দ্রুত ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে উন্নীত করা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং স্থায়ী অবকাঠামো নির্মাণের মাধ্যমে এ সংকটের স্থায়ী সমাধান করা জরুরি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব