ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে সতর্ক করলেন আরাগচি

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৬, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৬, সকাল ৯:২৩ সময়
সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে সতর্ক করলেন আরাগচি

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলোচনা করে ইরান কঠোর বার্তা দিয়েছে। তেহরান জানিয়েছে, দেশটির বিরুদ্ধে যেকোনো সামরিক আগ্রাসনের জবাব হবে নিশ্চিত ও শক্তিশালী।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনালাপে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে হামলা চালায়, তাহলে তেহরান কঠোর পাল্টা প্রতিক্রিয়া জানাবে। তিনি আরও সতর্ক করেন, এমন কোনো হামলায় মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশ অংশ নিলে সেই দেশও ইরানের পাল্টা হামলার আওতায় আসবে।


অন্যদিকে, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। এ নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে আলোচনা চলার খবর প্রকাশের পর থেকেই উত্তেজনা আরও বেড়েছে। এদিকে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তাদের জ্বালানি স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের একই ধরনের জ্বালানি অবকাঠামোও পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। বিশ্লেষকদের মতে, চলমান পাল্টাপাল্টি হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান