ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল মাইর তো ওরা খায় নাই, খাইছি আমরা: নাসীরুদ্দীন পাটওয়ারী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজী সালাউদ্দিনকে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস সরকারে থাকলেও আমরা রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলে যাইনি: ইশরাক হোসেন এস আলম গ্রুপের ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা মন্ত্রণালয়-শিক্ষা ভবনে প্রতিদিন সহস্রাধিক শিক্ষকের ভিড় বোয়েসেলে ৩৬ দেশের তালিকা, ভরসা কেবল তিন দেশ ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার ইরানের ওপর এবার স্থল অবরোধের পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

মাইর তো ওরা খায় নাই, খাইছি আমরা: নাসীরুদ্দীন পাটওয়ারী

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া পাল্টা মামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক
  • আপলোড সময় : ১ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৫ সময়
  • আপডেট সময় : ১ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৫ সময়
মাইর তো ওরা খায় নাই, খাইছি আমরা: নাসীরুদ্দীন পাটওয়ারী

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া পাল্টা মামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (৩১ জুলাই) সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দাবি করেন, এনসিপির নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলাটি তারেক রহমানের সরাসরি নির্দেশেই দায়ের করা হয়েছে।


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হামলার শিকার হয়েছেন এনসিপির নেতা-কর্মীরাই, অথচ মামলা হয়েছে তাদের বিরুদ্ধেই। তার অভিযোগ, বিএনপির একটি প্রভাবশালী অংশ বিভিন্ন অনিয়ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তিনি আরও অভিযোগ করেন, মামলায় মোবাইল ছিনতাইয়ের মতো অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানির অংশ। এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।


উল্লেখ্য, গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার জন্য এনসিপি বিএনপি ও ছাত্রদলকে দায়ী করে মামলা করে। পরে জেলা ছাত্রদলের পক্ষ থেকেও পাল্টা মামলা করা হয়, যেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ এনসিপির ৫০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। মামলায় হত্যাচেষ্টা, ভাঙচুর ও ছিনতাইসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প