ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন দুদকের মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা শিবিরের আইনের শাসন-মতপ্রকাশের স্বাধীনতা ও রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের অঙ্গীকার সুরা আদিয়াতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে বড়পুকুরিয়ার কয়লা উন্মুক্ত খননের চিন্তা সরকারের জীবনের প্রথম আলোকবর্তিকা বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর
  • আপলোড সময় : ১ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৪ সময়
  • আপডেট সময় : ১ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৪ সময়
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।


বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।


স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষর রয়েছে। নতুন দায়িত্বের আওতায় হাসপাতালের ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম তদারকিতে তিনি নেতৃত্ব দেবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা