ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চীন সফরে আরাগচি, আলোচনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ ও হরমুজ প্রণালি পে স্কেলের গেজেট প্রকাশে আর কত দিন পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী দাম্পত্য কলহের জেরে স্বামীকে খুন করে পালালো স্ত্রী ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের মন্তব্যে ফ্রান্স দলে ‘ফাটল’, ডেম্বেলের চোখে ‘বিশ্বাসঘাতকতা’ আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে ভারত হাসিনাকে ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আইসিসির জোড়া শাস্তির মুখে পাকিস্তান ব্রাজিল দলে নেইমার অধ্যায়ের সমাপ্তি নিশ্চিত করলেন আনচেলত্তি দেশীয় উৎপাদনের সংকট ও চড়া দামের কারণে বাড়ছে ভারত থেকে ইলিশ আমদানি

তোপের মুখে পড়ে পরিকল্পনা থেকে সরে এল ফিফা, ইউটার্ন ইনফান্তিনোর

বিশ্বকাপের বাণিজ্যিক ও আয়োজক কার্যক্রমে বেসরকারি অংশীদার যুক্ত করার পরিকল্পনা থেকে শেষ পর্যন্ত সরে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক
  • আপলোড সময় : ১ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ১ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৪ সময়
তোপের মুখে পড়ে পরিকল্পনা থেকে সরে এল ফিফা, ইউটার্ন ইনফান্তিনোর

বিশ্বকাপের বাণিজ্যিক ও আয়োজক কার্যক্রমে বেসরকারি অংশীদার যুক্ত করার পরিকল্পনা থেকে শেষ পর্যন্ত সরে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সদস্য দেশগুলোর তীব্র বিরোধিতা এবং অভ্যন্তরীণ চাপের মুখে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পুরো প্রস্তাব প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে ইনফান্তিনো বলেন, সদস্যদের মতামত পর্যালোচনা করে তারা বুঝতে পেরেছেন, প্রস্তাবটি ফুটবল পরিবারে বিভাজন তৈরি করছে। তাই খেলার ঐক্য ও উন্নয়নের স্বার্থে পরিকল্পনাটি আর এগিয়ে নেওয়া হবে না।


এর আগে বিশ্বকাপ পরিচালনা ও বাণিজ্যিক কার্যক্রমের জন্য নতুন একটি বেসরকারি প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছিল ফিফা। সেই প্রতিষ্ঠানের সংখ্যালঘু মালিকানা বিক্রি করে কয়েকশ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য ছিল সংস্থাটির। ফিফার দাবি ছিল, এই অর্থ বিশ্বের সদস্য ফুটবল সংস্থাগুলোর উন্নয়নে ব্যয় করা হবে। তবে পরিকল্পনাটির বিরুদ্ধে শুরু থেকেই কঠোর অবস্থান নেয় ইউরোপ, এশিয়া এবং উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল পরিচালনাকারী সংস্থাগুলো। তাদের অভিযোগ ছিল, এমন উদ্যোগ বিশ্ব ফুটবলের স্বাধীনতা ও দীর্ঘমেয়াদি স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এমনকি পরিকল্পনা বাস্তবায়িত হলে বড় ধরনের প্রতিক্রিয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।


পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ফিফার ভেতর থেকেই সমালোচনা শুরু হওয়ার পর। সংস্থাটির এক উপদেষ্টা পদত্যাগ করে পরিকল্পনাটিকে সদস্য দেশ ও ফুটবলের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন। একই সঙ্গে ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাও প্রকাশ্যে এ উদ্যোগের সমালোচনা করেন। ক্রমবর্ধমান চাপের মুখে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান পরিবর্তন করে ফিফা পুরো প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত নেয়। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই বিতর্ক ফিফা সভাপতির নেতৃত্ব এবং ভবিষ্যৎ অবস্থান নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?