ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক পা ভাঙা খেলোয়াড় সুস্থ না হওয়া পর্যন্ত ফাউল করা ফুটবলার খেলতে পারবেন না বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন সময়মতো পদক্ষেপ না নেওয়ার কারণে শিল্পে গ্যাস-সংকট ইরানে রাতভর মুহুর্মুহু হামলা যুক্তরাষ্ট্রের দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা উত্তেজনা বাড়লেও বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ধামরাইয়ে ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেলো দুই স্কুলছাত্রের শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের ঢাকা কনসার্ট, সংস্কৃতি মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা

মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে একাধিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৬, দুপুর ১১:৯ সময়
  • আপডেট সময় : ২৯ জুলাই ২০২৬, দুপুর ১১:৯ সময়
মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে একাধিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। সংস্থাটি ঘটনাটিকে মার্কিন বাহিনীর ওপর আকস্মিক হামলা হিসেবে বর্ণনা করেছে। বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানায়, হামলার সময় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করায় ছোড়া সব ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করা সম্ভব হয়েছে।


বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার পর সংশ্লিষ্ট অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বর্তমানে সেখানে দায়িত্ব পালনকারী সব মার্কিন সামরিক সদস্য উচ্চ সতর্কতায় রয়েছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এই হামলায় কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থান বা হামলার নির্দিষ্ট লক্ষ্য সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।


এদিকে, ঘটনাটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী, কে হতে পারবেন রাষ্ট্রপতি?

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী, কে হতে পারবেন রাষ্ট্রপতি?