ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক, জেল-জরিমানা হুথিরা ইরানের হরমুজ কৌশল অনুসরণ করছে: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী ফের সংকটে ইতালির ফুটবল, ১৬ দিনেই মালদিনির পদত্যাগ মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, একজন নিহত শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে গেল বেপরোয়া ট্রাক, নিহত ২ সিএনজি ফিলিং স্টেশন ৩০ জুলাই বন্ধের কর্মসূচি প্রত্যাহার

মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, একজন নিহত

মধ্য আমেরিকার দেশ মেক্সিকোর রাজধানীতে রাষ্ট্রপতি ভবন ও প্রধান জনসমাবেশস্থলের কাছাকাছি বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং অন্তত দুজন
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ২৮ জুলাই ২০২৬, সকাল ৯:৩৯ সময়
মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, একজন নিহত

মধ্য আমেরিকার দেশ মেক্সিকোর রাজধানীতে রাষ্ট্রপতি ভবন ও প্রধান জনসমাবেশস্থলের কাছাকাছি বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন। দিনের আলোয় ঘটে যাওয়া এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই মোটরসাইকেলে করে পালিয়ে যায় সন্দেহভাজন ব্যক্তি। দেশটির নিরাপত্তাবিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি ছিল লক্ষ্য করে চালানো একটি সরাসরি হামলা। গুলিতে ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই ব্যক্তি, যাঁদের বয়স ৩৯ বছর। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।


স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, রাজধানীর ঐতিহাসিক একটি চত্বরে এই হামলার ঘটনা ঘটে। বহু পুরোনো স্থাপনায় ঘেরা এই এলাকা দীর্ঘদিন ধরেই জাল কাগজপত্র তৈরি ও বিক্রির জন্য পরিচিত। হামলার পরপরই ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। পালিয়ে যাওয়া হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। পাশাপাশি হামলার কারণ এবং এর পেছনে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


নিরাপত্তা বিশ্লেষকদের মতে, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকার এত কাছে এমন হামলা দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন