ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

বাজারের নাম নিয়ে গ্রামবাসীর ৪৫ বছরের দ্বন্দ্ব, সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায়
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৬, দুপুর ৪:৩৩ সময়
  • আপডেট সময় : ২৭ জুলাই ২০২৬, দুপুর ৪:৩৩ সময়
বাজারের নাম নিয়ে গ্রামবাসীর ৪৫ বছরের দ্বন্দ্ব, সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সংঘর্ষের প্রভাবে সড়ক ও রেল যোগাযোগেও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। সোমবার সকালে ভৈরব–ময়মনসিংহ আঞ্চলিক সড়কে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।


পুলিশ জানিয়েছে, সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মাসুদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১৮ জন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা ভৈরব–ময়মনসিংহ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ ছিল। একই সঙ্গে রেললাইন অবরোধের কারণে ভৈরব–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয় এবং ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রেন ভৈরব রেলস্টেশনে আটকা পড়ে।


স্থানীয় সূত্র জানায়, প্রায় ৪৫ বছর ধরে আকবরনগর ও মিরারচর গ্রামের মধ্যে বাসস্ট্যান্ড ও বাজারের নাম নিয়ে বিরোধ চলে আসছে। এক পক্ষ বাজারটির নাম ‘আকবরনগর বাজার’ রাখতে চায়, অন্য পক্ষ ‘মিরারচর বাজার’ নামের দাবি জানিয়ে আসছে। অতীতেও একই বিরোধকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।


এর আগের দিন স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে দুই পক্ষকে নিয়ে বৈঠক করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল এবং তিন দিনের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে সেই উদ্যোগ বাস্তবায়নের আগেই নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান