ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

এভাবে দেশ চালানো যাবে না

নিট প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, এটি
  • আপলোড সময় : ২৬ জুলাই ২০২৬, দুপুর ২:১৮ সময়
  • আপডেট সময় : ২৬ জুলাই ২০২৬, দুপুর ২:১৮ সময়
এভাবে দেশ চালানো যাবে না

নিট প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, এটি শুধু শিক্ষার্থীদের ক্ষোভ নয়; বরং সরকারের প্রতি একটি স্পষ্ট রাজনৈতিক ও জনমতের সতর্কবার্তা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত এক প্রতিবেদনে রাহুল গান্ধীর বক্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, দেশ বর্তমানে একটি গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং সাম্প্রতিক ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিনের গভীর সমস্যার বহিঃপ্রকাশ।


রাহুলের ভাষ্য, শিক্ষা খাতে অনিয়ম, পরীক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং জনঅসন্তোষ সরকারের নীতিনির্ধারণে বড় ধরনের প্রশ্ন তুলেছে। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতি প্রমাণ করছে যে দেশ পরিচালনার প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনা প্রয়োজন। তিনি আরও বলেন, শিক্ষার্থী ও বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে। জনগণের উদ্বেগ ও শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।


নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের আন্দোলন, বিক্ষোভ ও রাজনৈতিক চাপ অব্যাহত রয়েছে। এ পরিস্থিতির মধ্যেই বিরোধীদলীয় নেতার এই মন্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের