ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

অবরোধ শুরুর আগেই মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে ৪ টি বাসে আগুন

আজ সারাদেশে চলছে বিএনপি-জামায়াতের অবরোধ। আর এই অবরোধ শুরুতে রাতে রাজধানীতে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে ৪ টি বাসে
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:৪৩ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:৪৩ সময়
অবরোধ শুরুর আগেই মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে ৪ টি বাসে আগুন ছবি : সংগৃহীত
আজ সারাদেশে চলছে বিএনপি-জামায়াতের অবরোধ। আর এই অবরোধ শুরুতে রাতে রাজধানীতে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে ৪ টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দাঁড়িয়ে থাকা খালি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাজধানীর গুলিস্তান, মিরপুর মাজার রোড, মিরপুর-১৩ এবং কলাবাগান এলাকায় এসব গাড়িতে আগুন দেওয়া হয়। গতকাল শনিবার রাত সোয়া নয়টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে এসব ঘটনা ঘটে। রাত সোয়া ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাস দুর্বৃত্তের আগুনে পুড়ে যায়। এর প্রায় সোয়া এক ঘণ্টা পর রাত ১০টা ২৫ মিনিটের দিকে মিরপুরের মাজার রোডে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কিছু সময় পরই রাত সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে তাদের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। এর ঠিক ২০ মিনিট পর কলাবাগান এলাকায় শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। রাশেদ বিন খালিদ জানান, রাত ১০টা ৫০ মিনিটে কলাবাগান এলাকায় শিকড় পরিবহনের একটি বাসে আগুন দুর্বৃত্তরা। কে বা কারা এসব গাড়িতে আগুন দিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সে বিষয়ে কিছু জানাতে পারেনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি