ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

‘সিলেটের প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার’

বিদেশে বসবাসকারী প্রবাসীদের ফাঁকা বাড়ি ও স্থাবর সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সিলেট জেলা প্রশাসন।
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৬, সকাল ৯:৩০ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৬, সকাল ৯:৩০ সময়
‘সিলেটের প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার’

বিদেশে বসবাসকারী প্রবাসীদের ফাঁকা বাড়ি ও স্থাবর সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সিলেট জেলা প্রশাসন। প্রবাসীরা আগ্রহ প্রকাশ করলে তাদের বাড়ি পাহারার জন্য আনসার সদস্য নিয়োগের ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। বুধবার ওসমানীনগর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন এবং একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


জেলা প্রশাসক বলেন, প্রবাসীদের বাড়িঘর ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। তারই অংশ হিসেবে প্রয়োজন হলে আনসার সদস্যের মাধ্যমে ফাঁকা বাড়ি পাহারার ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। এতে দীর্ঘদিন বিদেশে অবস্থানকারী প্রবাসীদের সম্পদ সুরক্ষিত রাখতে সহায়তা মিলবে। তিনি আরও জানান, সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ জীবিকার তাগিদে বিদেশে থাকেন। তাদের অনেক বাড়ি বছরের পর বছর জনশূন্য অবস্থায় পড়ে থাকে। ফলে চুরি, দখল কিংবা অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি তৈরি হয়। দীর্ঘদিন ধরে প্রবাসীদের পক্ষ থেকে কার্যকর নিরাপত্তা ব্যবস্থার দাবি জানানো হচ্ছিল। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে।


তবে পরিকল্পনাটি বাস্তবায়নের আগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে। প্রয়োজনীয় প্রস্তুতি ও মতামত গ্রহণের পর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে সিলেট-ঢাকা মহাসড়ক সম্প্রসারণ প্রকল্প নিয়েও অগ্রগতির তথ্য তুলে ধরে তিনি বলেন, প্রকল্পের বেশিরভাগ জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। বর্তমানে ওসমানীনগরের কয়েকটি এলাকায় অবশিষ্ট জমি অধিগ্রহণের কার্যক্রম চলছে। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের আবেদন পাওয়ার পর আইন অনুযায়ী দ্রুত ক্ষতিপূরণ প্রদান করা হবে বলেও তিনি আশ্বাস দেন।


অন্যদিকে ওসমানীনগর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা সামছুন নাহার জানিয়েছেন, জেলা প্রশাসকের নির্দেশনা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান