ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক মিরপুরে প্রাইভেট কার থেকে বিএনপি নেতাকে গুলি, আহত নারীসহ ২ এক দল জুলাইয়ের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত: তথ্যমন্ত্রী ২০ টাকার টিকিটে ৩০ লাখ টাকা পাচ্ছেন কৃষক হানিফ মিয়া হাসপাতালে মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’

সৌদিতে রেসিডেন্সি নবায়নে নতুন নিয়ম

সৌদি আরবে কর্মরত গৃহকর্মী ও তাদের নিয়োগকর্তাদের জন্য গুরুত্বপূর্ণ নতুন সিদ্ধান্ত এসেছে। দেশটির সরকার আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট)
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৬, দুপুর ১:৫৪ সময়
  • আপডেট সময় : ২০ জুলাই ২০২৬, দুপুর ১:৫৪ সময়
সৌদিতে রেসিডেন্সি নবায়নে নতুন নিয়ম

সৌদি আরবে কর্মরত গৃহকর্মী ও তাদের নিয়োগকর্তাদের জন্য গুরুত্বপূর্ণ নতুন সিদ্ধান্ত এসেছে। দেশটির সরকার আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) ইস্যু ও নবায়নের নিয়মে বড় পরিবর্তন এনে এখন থেকে মাত্র তিন মাসের মেয়াদেও এই অনুমতিপত্র নেওয়ার সুযোগ চালু করেছে। ফলে দীর্ঘ সময়ের জন্য একসঙ্গে অর্থ পরিশোধের বাধ্যবাধকতা কমে যাবে এবং ব্যয় ব্যবস্থাপনা হবে আরও সহজ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’–এর যৌথ উদ্যোগে নতুন এই সেবা চালু করা হয়েছে।


সৌদি দৈনিক ওকাজ–এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী গৃহকর্মী ও একই শ্রেণির কর্মীদের জন্য নিয়োগকর্তারা ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাস—নিজেদের প্রয়োজন অনুযায়ী যেকোনো মেয়াদের রেসিডেন্সি পারমিট নির্বাচন করতে পারবেন। এছাড়া পুরো প্রক্রিয়াটি আবশের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা যাবে। ফলে অনুমতিপত্র ইস্যু ও নবায়নের জন্য সরাসরি সরকারি দপ্তরে যাওয়ার প্রয়োজন হবে না।


নতুন ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো, নিয়োগকর্তারা আর এক বা দুই বছরের জন্য বাধ্যতামূলকভাবে রেসিডেন্সি নবায়ন করতে হবেন না। প্রয়োজন অনুযায়ী স্বল্প মেয়াদের অনুমতিপত্র নিয়ে ত্রৈমাসিক ভিত্তিতে ফি পরিশোধ করতে পারবেন। এতে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয়ের চাপও কমবে। এর আগে গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র সাধারণত এক বছর বা দুই বছরের জন্যই নবায়ন করা হতো। নতুন সিদ্ধান্ত সেই নিয়মে বড় ধরনের পরিবর্তন আনল।


সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নিয়োগকর্তাদের আর্থিক পরিকল্পনায় আরও নমনীয়তা আনা, পরিবারের প্রয়োজনের সঙ্গে সেবাকে আরও সামঞ্জস্যপূর্ণ করা এবং গৃহকর্মীদের সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়াকে সহজ করা। বিশ্লেষকদের মতে, ডিজিটাল সেবা সম্প্রসারণ, সরকারি কার্যক্রম আধুনিকায়ন এবং প্রশাসনিক জটিলতা কমানোর যে পরিকল্পনা সৌদি আরব বাস্তবায়ন করছে, নতুন এই সিদ্ধান্ত তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান