ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন তাহসিফের লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন, আরও যা মিলল আমারে একটা বিরাট বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা হঠাৎ ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই মেয়ের শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর দাবি নিয়ে পডকাস্টে যা বলেছিলেন তাহসিফ পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

সময় টিভির চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা স্থগিত করল হাইকোর্ট

সময় টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান ও অন্যান্য পরিচালকদের বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলার কার্যক্রম এক মাসের জন্য
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৬, বিকাল ৫:৫১ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৬, বিকাল ৫:৫১ সময়
সময় টিভির চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা স্থগিত করল হাইকোর্ট

সময় টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান ও অন্যান্য পরিচালকদের বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট পক্ষের প্রতি রুল জারি করেছেন আদালত। আগামী ৪ আগস্ট এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ জুলাই) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


আদালতে সময় টেলিভিশন লিমিটেডের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। শুনানি শেষে তিনি জানান, প্রতিষ্ঠানের সাবেক এক পরিচালক কোম্পানির নামে একজন প্রতিনিধিকে অনুমোদনপত্র দিয়ে চেয়ারম্যানসহ অন্যান্য পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। পরে নিম্ন আদালত মামলাটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।


তিনি বলেন, পরবর্তীতে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেয় যে প্রতিষ্ঠানটি ওই মামলা পরিচালনা করবে না। কারণ, কোম্পানির পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে এমন মামলা করার কোনো আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি। আইনজীবীর ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি নিম্ন আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করলেও তা খারিজ করা হয়। এরপর সেই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হলে আদালত মামলার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেন এবং রুল জারি করেন।


শিশির মনির আরও বলেন, কোনো প্রতিষ্ঠানের পক্ষে মামলা করতে হলে পরিচালনা পর্ষদ বা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন থাকা বাধ্যতামূলক। কিন্তু এই মামলায় সেই অনুমোদন ছাড়া কোম্পানির নামে মামলা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তার মতে, কোম্পানির আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি যদি প্রতিষ্ঠানের নামে ফৌজদারি মামলা করার সুযোগ পান, তাহলে ভবিষ্যতে যেকোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই ধরনের জটিলতা তৈরি হতে পারে। এ কারণেই বিষয়টি গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন হিসেবে হাইকোর্টের বিবেচনায় এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান