ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হৃদয়ের কাছে রেকর্ড হারিয়ে খুশি তামিম, বললেন ‘অসাধারণ’ যাহা বলিতেছি সত্য বলিতেছি, সত্য বলিতেছি এবং সত্য বলিতেছি: সংসদে কৃষিমন্ত্রী ৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ সংবাদ: সংসদে হাসনাত ২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ মাফিয়া ডনের স্ত্রী! নেটদুনিয়ায় ভাইরাল এআই সিরিজ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায় ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার জামিনে বেরিয়ে ভাইয়ের পা কর্তন, এক বছর পর ভাতিজাকে হত্যা রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় নয়: প্রতিমন্ত্রী মীর হেলাল

‘আর্জেন্টিনা অনেক ফাউলের শাস্তি পায় না’

বিশ্বকাপের ফাইনাল শুরুর আগেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই শিবিরে। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আর্জেন্টিনার খেলার ধরন ও রেফারিং
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৬, সকাল ৯:৫৬ সময়
‘আর্জেন্টিনা অনেক ফাউলের শাস্তি পায় না’

বিশ্বকাপের ফাইনাল শুরুর আগেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই শিবিরে। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আর্জেন্টিনার খেলার ধরন ও রেফারিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে। তার অভিযোগ, টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার বেশ কিছু ফাউল ও বিতর্কিত আচরণ শাস্তি ছাড়াই থেকে যাচ্ছে। যদিও এই অভিযোগ মুহূর্তেই উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। এক সাক্ষাৎকারে লাপোর্তে বলেন, আগ্রাসী ফুটবল নিয়ে তার কোনো আপত্তি নেই, যদি রেফারিরা নিয়ম অনুযায়ী খেলা পরিচালনা করেন। কিন্তু সাম্প্রতিক কয়েকটি ম্যাচে এমন কিছু সিদ্ধান্ত দেখা গেছে, যা তার কাছে বিস্ময়কর। তার দাবি, কিছু ফাউল ও আচরণ কোনো শাস্তি ছাড়াই পার পেয়ে যাচ্ছে, বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলোতে।


স্প্যানিশ এই ডিফেন্ডারের মতে, বিশ্বকাপের মতো বড় আসরে এমন ঘটনা খেলাটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। কারণ একটি ভুল সিদ্ধান্তই পুরো ম্যাচের ফলাফল বদলে দিতে পারে। তাই রেফারিদের আরও কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। নিজেদের দল সম্পর্কে লাপোর্তে বলেন, পুরো টুর্নামেন্টজুড়ে স্পেন পরিচ্ছন্ন ফুটবল খেলেছে। প্রতিপক্ষকে অপ্রয়োজনীয় আঘাত করা কিংবা বেপরোয়া ফাউলের পথে তারা হাঁটেনি। ফাইনালেও একই ধরনের ফুটবল খেলতে চান তারা। তবে ম্যাচের ভাগ্য অনেকটাই রেফারিংয়ের ওপর নির্ভর করবে বলেও ইঙ্গিত দেন তিনি।


অন্যদিকে, এসব অভিযোগকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আর্জেন্টিনা যখনই ভালো খেলেছে, তখনই এমন অভিযোগ উঠেছে। এমনকি ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ের সময়ও একই ধরনের কথা শোনা গিয়েছিল। স্ক্যালোনির ভাষায়, এসব সমালোচনা নতুন কিছু নয়। বরং তিনি এগুলোকে ইতিবাচকভাবেই দেখেন। কারণ বাইরে অনেকেই আর্জেন্টিনার সাফল্য দেখতে চান না, আর সেই মানসিকতাই এমন আলোচনার জন্ম দেয়। তার বিশ্বাস, মাঠের পারফরম্যান্সই সব প্রশ্নের জবাব দেবে।


ফলে বিশ্বকাপের ফাইনালের আগে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও শুরু হয়ে গেছে স্নায়ুযুদ্ধ। এখন পুরো ফুটবল বিশ্বের অপেক্ষা—শেষ হাসি কে হাসবে, আর্জেন্টিনা নাকি স্পেন?

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়েও ভালো থাকবে মন!

লোডশেডিংয়েও ভালো থাকবে মন!