ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক মিরপুরে প্রাইভেট কার থেকে বিএনপি নেতাকে গুলি, আহত নারীসহ ২ এক দল জুলাইয়ের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত: তথ্যমন্ত্রী ২০ টাকার টিকিটে ৩০ লাখ টাকা পাচ্ছেন কৃষক হানিফ মিয়া হাসপাতালে মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম নিয়ে ধোঁয়াশা কাটালো ফিফা

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালকে ঘিরে হাফটাইম বিরতির সময় নিয়ে চলা নানা জল্পনার অবসান ঘটিয়েছে বিশ্ব ফুটবলের
  • আপলোড সময় : ১৮ জুলাই ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ১৮ জুলাই ২০২৬, সকাল ৯:৩৮ সময়
বিশ্বকাপ ফাইনালের হাফটাইম নিয়ে ধোঁয়াশা কাটালো ফিফা

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালকে ঘিরে হাফটাইম বিরতির সময় নিয়ে চলা নানা জল্পনার অবসান ঘটিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি জানিয়েছে, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে হাফটাইম বিরতি হবে সর্বোচ্চ ১৭ মিনিট। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল, উদ্বোধনী সাংস্কৃতিক আয়োজনের কারণে বিরতির সময় ২৫ মিনিট বা তারও বেশি হতে পারে। তবে ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, প্রচলিত ১৫ মিনিটের সঙ্গে অতিরিক্ত মাত্র ২ মিনিট যোগ করা হয়েছে।


ফিফার পরিকল্পনা অনুযায়ী, এই ১৭ মিনিটের মধ্যে ১১ মিনিট থাকবে সংগীত পরিবেশনা। আর বাকি সময় ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও অপসারণ, পাশাপাশি মাঠের ঘাসের পরিচর্যার কাজে। সংস্থাটি আরও জানিয়েছে, বিরতির সময় মাঠে পানি ছিটিয়ে ঘাসের মান ঠিক রাখা হবে। সাম্প্রতিক সময়ে মাঠের ঘাসের গতি ও মান নিয়ে আলোচনা হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


এদিকে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে ফাইনালেও ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতির নিয়ম বহাল রাখা হয়েছে। ফলে প্রতিটি অর্ধে একটি করে মোট দুটি নির্ধারিত বিরতি পাবেন ফুটবলাররা। ফিফার মতে, দর্শকদের বিনোদন এবং ম্যাচের স্বাভাবিক গতি—দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যাতে ফাইনালের উত্তেজনায় কোনো ধরনের দীর্ঘ বিরতি প্রভাব না ফেলে। এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা শুধু শিরোপার লড়াই নয়, মাঠের বাইরের বিশেষ আয়োজন এবং বিশ্বের অন্যতম আকর্ষণীয় এই ফাইনাল উপভোগ করারও।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান