ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক মিরপুরে প্রাইভেট কার থেকে বিএনপি নেতাকে গুলি, আহত নারীসহ ২ এক দল জুলাইয়ের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত: তথ্যমন্ত্রী ২০ টাকার টিকিটে ৩০ লাখ টাকা পাচ্ছেন কৃষক হানিফ মিয়া হাসপাতালে মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’ মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মার্কিন আকাশে ধোঁয়া, কানাডার ওপর শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের

কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের আকাশে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দুই প্রতিবেশী দেশের
  • আপলোড সময় : ১৮ জুলাই ২০২৬, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ১৮ জুলাই ২০২৬, সকাল ৯:২৬ সময়
মার্কিন আকাশে ধোঁয়া, কানাডার ওপর শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের

কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের আকাশে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দুই প্রতিবেশী দেশের মধ্যে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, কানাডার অবহেলার কারণেই মার্কিন নাগরিকরা দূষিত বাতাসের শিকার হচ্ছেন। এ ঘটনার জেরে কানাডার পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বায়ুর মান মারাত্মকভাবে খারাপ হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় অনেক এলাকায় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, কানাডার অবহেলার কারণে যুক্তরাষ্ট্রের পরিবেশ ও অর্থনীতির ব্যাপক ক্ষতি হচ্ছে। তিনি বলেন, এই ক্ষতির বিষয়টি ভবিষ্যতে কানাডার ওপর আরোপিত শুল্ক নির্ধারণে বিবেচনায় নেওয়া হবে। একই সঙ্গে বিষয়টি নিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। অন্যদিকে কানাডা সরকার ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, দাবানল মোকাবিলায় দীর্ঘদিন ধরেই ব্যাপক বিনিয়োগ করা হচ্ছে। দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী এক বিবৃতিতে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় ২০২০ সাল থেকে বন সংরক্ষণ, আগুন প্রতিরোধ এবং দুর্যোগ মোকাবিলায় ১২ বিলিয়ন কানাডিয়ান ডলার ব্যয় করা হয়েছে। সীমান্তজুড়ে আগুন নিয়ন্ত্রণে দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতার কথাও স্মরণ করিয়ে দেন তিনি।


জলবায়ু বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় উত্তর আমেরিকায় দাবানলের সংখ্যা ও তীব্রতা আগের তুলনায় অনেক বেড়েছে। তাদের ভাষ্য, চরম তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনই এমন পরিস্থিতির প্রধান কারণ। এদিকে চলতি বছরে কানাডার অন্টারিও প্রদেশেই প্রায় সাড়ে ছয় লাখ একর বনভূমি আগুনে পুড়ে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও বড় ধরনের দাবানলের সংকটে রয়েছে। দেশটির সংশ্লিষ্ট সংস্থার তথ্য অনুযায়ী, এ বছর ইতোমধ্যে প্রায় ৩৭ লাখ একর বনভূমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকদের মতে, পরিবেশগত এই সংকট এখন শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কেও নতুন উত্তেজনার কারণ হয়ে উঠছে।


সূত্র: রয়টার্স।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান