ঢাকা | |

বিরল মহাজাগতিক ঘটনায় ৬ মিনিট পর্যন্ত অন্ধকারে ডুবে থাকবে যেসব অঞ্চল

আগামী বছর বিশ্বের অন্যতম বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। ২০২৭ সালের ২ আগস্ট সংঘটিত হতে
  • আপলোড সময় : ১৮ জুলাই ২০২৬, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ১৮ জুলাই ২০২৬, সকাল ৯:২৫ সময়
বিরল মহাজাগতিক ঘটনায় ৬ মিনিট পর্যন্ত অন্ধকারে ডুবে থাকবে যেসব অঞ্চল

আগামী বছর বিশ্বের অন্যতম বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। ২০২৭ সালের ২ আগস্ট সংঘটিত হতে যাওয়া একবিংশ শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের একটি বড় অংশ দেশটির আকাশে দৃশ্যমান হবে। ফলে কয়েক মিনিটের জন্য দিনের আলো মিলিয়ে গিয়ে নেমে আসবে অস্বাভাবিক অন্ধকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, সৌদি আরবের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রায় ছয় মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। এত দীর্ঘ সময় ধরে সূর্য সম্পূর্ণ আড়ালে থাকার ঘটনা জ্যোতির্বিজ্ঞানীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে সূর্যের বহিঃস্তর বা করোনা বিস্তারিতভাবে পর্যবেক্ষণের সুযোগ তৈরি হবে।


সৌদি মহাকাশ সংস্থার তথ্য বলছে, আভা শহরসহ কয়েকটি এলাকায় প্রায় ছয় মিনিট ধরে পূর্ণগ্রাস দেখা যাবে। এছাড়া জেদ্দা ও পশ্চিম উপকূলের বিভিন্ন অঞ্চলে প্রায় পাঁচ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে থাকবে। সংস্থাটি আরও জানিয়েছে, এই বিরল মহাজাগতিক ঘটনা সৌদি আরবকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ পর্যবেক্ষণস্থল হিসেবে নতুন পরিচিতি এনে দিতে পারে। একই সময়ে প্রতিবেশী মিশরের কিছু এলাকায় পূর্ণগ্রাসের স্থায়িত্ব আরও বেশি হওয়ার সম্ভাবনাও রয়েছে।


এদিকে দেশের অন্যান্য অঞ্চলেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও কোথাও সূর্যের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত অংশ চাঁদের আড়ালে চলে যাবে। তবে গ্রহণের সময় ও দৃশ্যমানতার মাত্রা অঞ্চলভেদে ভিন্ন হবে। জেদ্দাভিত্তিক জ্যোতির্বিজ্ঞান সংগঠনের প্রধান জানিয়েছেন, পূর্ণগ্রাসের পথ লোহিত সাগরের উপকূল থেকে শুরু হয়ে মক্কা, জেদ্দা, তাইফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান, নাজরানসহ সৌদি আরবের বহু শহর ও প্রশাসনিক এলাকা অতিক্রম করবে। ফলে দেশটির লাখো মানুষ নিজ চোখে এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ পাবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা