ঢাকা | |
সংবাদ শিরোনাম :

১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, বিকাল ৫:৩৯ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৬, বিকাল ৫:৩৯ সময়
১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন। তিনি জানান, এই মামলার অন্য আসামিরাও আগে থেকেই জামিনে রয়েছেন।


মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের একজন কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় পাঁচটি প্রতিষ্ঠানের নামে এবং মোট ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ার পর বেক্সিমকোর একটি প্রতিষ্ঠান ১১২ কোটি টাকার চেক ইস্যু করে। পরে ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ফেরত দেওয়া হয়। এরপর আইনি নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করা হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।


মামলায় আরও কয়েকজন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক ও অর্থ কর্মকর্তারা রয়েছেন। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তার হওয়ার পর থেকে সালমান এফ রহমান কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও দুর্নীতির অভিযোগসহ আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা