ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর মাঠে ঘটে এক ভিন্ন ঘটনা। ম্যাচ শেষ হওয়ার পর গোলপোস্টের সামনে পড়ে
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, বিকাল ৫:৩৭ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৬, বিকাল ৫:৩৭ সময়
মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর মাঠে ঘটে এক ভিন্ন ঘটনা। ম্যাচ শেষ হওয়ার পর গোলপোস্টের সামনে পড়ে থাকা একটি পানির বোতল হাতে তুলে নেন আর্জেন্টিনার নিকো গঞ্জালেস। বোতলটি দেখে তিনি সঙ্গে সঙ্গে অধিনায়ক লিওনেল মেসিকে ডাকেন। পরে কয়েকজন সতীর্থকে নিয়ে বোতলটি পরীক্ষা করে দেখা যায়, এর গায়ে লুকিয়ে ছিল ইংল্যান্ড দলের গোপন পেনাল্টি পরিকল্পনা। দেখতে সাধারণ পানির বোতল হলেও সেটিতে ডাকটেপ দিয়ে লাগানো ছিল একটি কাগজ। সেখানে আর্জেন্টিনার বিভিন্ন খেলোয়াড় টাইব্রেকারে কোন দিকে শট নিতে পারেন এবং ইংল্যান্ডের গোলরক্ষকের কোন দিকে ঝাঁপ দেওয়া উচিত—এসব বিস্তারিত নির্দেশনা লেখা ছিল।


তালিকায় অধিনায়ক লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, গঞ্জালো মন্তিয়েল, লিয়ান্দ্রো পারেদেসসহ একাধিক খেলোয়াড়ের নাম ছিল। এমনকি তৃতীয় গোলরক্ষক হেরোনিমো রুলির জন্যও আলাদা নির্দেশনা রাখা হয়েছিল, যদি তিনি টাইব্রেকারে শট নিতে আসেন। কিছু খেলোয়াড়ের বিপক্ষে নির্দিষ্ট দিক নির্দেশনা থাকলেও থিয়াগো আলমাদার নামের পাশে লেখা ছিল—যে দিকে ইচ্ছা, সে দিকেই ঝাঁপ দাও। কারণ তার পেনাল্টির ধরন সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য ছিল না। বিশ্বকাপে এবার আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ড—কোনো দলই টাইব্রেকারে যায়নি। তবুও সম্ভাব্য পরিস্থিতির জন্য ইংল্যান্ডের বিশ্লেষক দল আগেভাগেই এই বিশেষ পরিকল্পনা তৈরি করে গোলরক্ষকের পানির বোতলে সংযুক্ত করে রেখেছিল।


কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তুতি কোনো কাজে আসেনি। নির্ধারিত সময়ের মধ্যেই আর্জেন্টিনা ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে। ম্যাচ শেষে মাঠে পড়ে থাকা সেই পানির বোতল এখন ফুটবলপ্রেমীদের আলোচনার নতুন বিষয় হয়ে উঠেছে। এদিকে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের এই গোপন পরিকল্পনা প্রকাশ্যে আসার পর ফাইনালের প্রতিপক্ষ স্পেনও বিষয়টি নিয়ে আগ্রহ দেখাতে পারে বলে ফুটবল অঙ্গনে আলোচনা চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ