ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

জাতীয় পার্টির আসনে আওয়ামী লীগের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী

মহাজোটের আসন ভাগাভাগির কারণে নীলফামারীতে শরীক দল জাতীয় পার্টিকে দুইটি আসন ছেড়ে দিলেও আসনে রয়ে গেছে আওয়ামী লীগের
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:৫৪ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:৫৪ সময়
জাতীয় পার্টির আসনে আওয়ামী লীগের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী ছবি : সংগৃহীত
মহাজোটের আসন ভাগাভাগির কারণে নীলফামারীতে শরীক দল জাতীয় পার্টিকে দুইটি আসন ছেড়ে দিলেও আসনে রয়ে গেছে আওয়ামী লীগের হেবিওয়েট স্বতন্ত্র প্রার্থী।

মহাজোট সমর্থিত প্রার্থীরা হলেন নীলফামারী-৩ আসনে বর্তমান সংসদ সদস্য রানা মোহম্মাদ সোহেল ও নীলফামারী-৪ আসনটিতে রয়েছে জাতীয় পার্টির কোষাধ্যক্ষ সংসদ সদস্য আদেলুর রহমান আদেল। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ভাগনে।

জানা গেছে, নীলফামারী-৩ আসনে সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, অপর নীলফামারী-৪ আসনে জাকির হোসেন বাবুল আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছিলেন। কিন্তু মহাজোটের আসন ভাগাভাগিতে এই দুই প্রার্থীর কপাল পুড়ে। সে কারণে মনোনয়নপত্র জেলা রির্টানিং অফিস থেকে তুলে নিতে হয় তাদের। তবে, আসন দুটিতে রয়ে গেছে ক্ষমতাশীল দল আওয়ামী লীগের হেবিওয়েট তিন স্বতন্ত্র প্রার্থী।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে রয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সহধর্মীনী জেলা যুবলীগের সহ-সভাপতি রাজিয়া সুলতানা, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল রয়েছে। আসনটি এক সময়ে জামায়াতের দুর্গ হিসেবে খ্যাত থাকলেও প্রভাবশালী জামায়াত নেতার না থাকায় এবং নির্বাচনে না আসায় আসনটি জাতীয় পার্টি দখলে নেয়।

কিন্তু বিগত নির্বাচনগুলো থেকেই আসনটি আওয়ামীলীগ দখলে নিতে মরিয়া হয়ে উঠে। অনেকে ভাবছে, জোটগত ভাবে তাদের সিদ্ধান্ত থাকলেও কৌশলী হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছে।

জাতীয় পার্টির কর্মী রমজান আলী জানান, এখানে হাই কমাণ্ডের কারণে সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা নির্বাচনে প্রার্থী হিসেবে থাকতে না পাড়ায় আগে থেকে তার সহধর্মীনীকে ড্যামি প্রার্থী হিসেবে বিবেচিত করেছেন। অপর দিকে যুবলীগের আরেক প্রার্থী লেগে রয়েছে আসনটি দখলের জন্য। আমরা আসা করি আমাদের আসন আমাদের থাকবে।

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিন ও জাতীয় পার্টির সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সিদ্দিকুল আলম সিদ্দিক। এই আসনে উপজেলা বিভাজনের ফলে বর্তমান সংসদ সদস্য আদেলুর রহমান অনেক সময় উপজেলাগুলোতে অবাঞ্চিত ঘোষনা হয়েছে। এবারে ভোটের মাঠে চরম বিপাকে পড়েছে জোটের প্রার্থী আদেলুর রহমান। একদিকে উপজেলা-ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নিয়েছে জাতীয় পার্টি একাংশের স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকের, অপর দিকে জোটে প্রধান দলের হেবিওয়েট স্বতন্ত্র প্রার্থী।

জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি রওশান মাহনমা জানান, কিশোরগঞ্জ-সৈয়দপুরের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সিদ্দিক ভাইয়ের পক্ষে মাঠে কাজ করে যাচ্ছে। পার্টির চেয়ারম্যানের ভাগণে এই এলাকার কোনো উন্নয়ন করতে পারেনি। বরং তিনি নিজের ও পরিবারের উন্নয়নে বিশ্বাসী ছিলেন এবং আছেন। জাতীয় পার্টিকে কলঙ্কিত করেছেন তিনি। যেখানেই যাবেন সেখানেই তাদের বানিজ্যের কথা শুনবেন। মানুষ তাদের আর চায় না বলে জানান তিনি।

অপরদিকে, জোটগত সিদ্ধান্তে ৩,৪ আসনে নৌকার প্রার্থীরা সরে গেলেও ১,২ আসনে রয়ে গেছে জাতীয় পার্টির প্রার্থীরা। তাদের অনেকের মাঠে গ্রহণযোগ্যতা তেমন না থাকলেও, চায়ের টেবিলে চলছে আলোচনা সমালোচনা।

তবে, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিনের বিপরীতে লড়ছে তৃণমূল বিএনপির এনকে আলম চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর জাফর ইকবাল সিদ্দিকী। তারা দুজনেই সাবেক সংসদ সদস্য। তাদের ভোট ব্যাংকের ভোট থাকলেও তেমন কোনো সাড়া পড়বে না মাঠে। এমনটাই মনে করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নীলফামারী-২ (সদর) সেখানে বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নুর নৌকা প্রতিকে নির্বাচন করছেন। তার বিপরীতে ভোট মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতিকে লড়ছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা