ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সূরা ইয়াসীনের ফজিলত, গুরুত্ব, শিক্ষা ও তিলাওয়াতের আদব জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা, লাগবে না কোনো স্পনসর আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি জুলাইয়ের পোস্টারবয় শহীদ আবু সাঈদ মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে সংঘাতের আশঙ্কা অন্তর্বর্তীকালীন সরকারের সময় সন্দেহজনক লেনদেন বাড়ে পে-স্কেলের সুপারিশ ২-৩ সভাতেই চূড়ান্ত হচ্ছে, মূল বেতন বাড়ছে ১০০ শতাংশ দুপুর ১ টার মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝে ইরানে যুদ্ধাবস্থা ঘোষণার আহ্বান

চার অভিযোগ এনে সিলেটে জামায়াত সমর্থিত ১৭ আইনজীবীর পদত্যাগ

সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়িত্ব পালনকারী ১৭ জন সরকারি আইনজীবী একযোগে পদত্যাগ করেছেন। তারা অতিরিক্ত সরকারি
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৬, সকাল ৯:৩২ সময়
চার অভিযোগ এনে সিলেটে জামায়াত সমর্থিত ১৭ আইনজীবীর পদত্যাগ

সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়িত্ব পালনকারী ১৭ জন সরকারি আইনজীবী একযোগে পদত্যাগ করেছেন। তারা অতিরিক্ত সরকারি কৌঁসুলি, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এবং সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্বে ছিলেন। বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে তাদের পদত্যাগপত্র পাঠানো হয়। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে আইনজীবীদের একটি সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।


পদত্যাগপত্রে তারা উল্লেখ করেছেন, গণভোট আয়োজন, সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নে অনীহা এবং বিচার বিভাগের পৃথক সচিবালয় বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


আবেদনে আরও বলা হয়েছে, দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পর তারা নীতিগত অবস্থান থেকে পদত্যাগ করছেন। তবে দায়িত্ব ছেড়ে দিলেও দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি একজন আইনজীবী হিসেবে ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। এ ঘটনায় এখন পর্যন্ত আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্যার্ত এলাকায় সহায়তার জন্য এনসিপির রেসপন্স টিম গঠন

বন্যার্ত এলাকায় সহায়তার জন্য এনসিপির রেসপন্স টিম গঠন