ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ইরান সংশ্লিষ্ট লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ ১৩০ মিলিয়ন ডলার

ইরান-সংশ্লিষ্ট আর্থিক কার্যক্রমে নতুন করে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা একাধিক
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৬, সকাল ৯:৫১ সময়
ইরান সংশ্লিষ্ট লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ ১৩০ মিলিয়ন ডলার

ইরান-সংশ্লিষ্ট আর্থিক কার্যক্রমে নতুন করে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা একাধিক ডিজিটাল ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ১৩০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে মার্কিন কর্তৃপক্ষ। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা ডিজিটাল ওয়ালেটগুলোর সম্পদ জব্দ করা হয়েছে। একই সঙ্গে ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে আর্থিক লেনদেন পরিচালনার অভিযোগে ৫০টিরও বেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।


মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইরানের অবৈধ আর্থিক কর্মকাণ্ড এবং ডিজিটাল সম্পদের অপব্যবহার ঠেকাতে ওয়াশিংটন আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে। তার ভাষায়, অবৈধ অর্থের উৎস শনাক্ত করে তা বন্ধ করার অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই পদক্ষেপের আওতায় বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল মুদ্রা লেনদেনসেবা প্রদানকারী প্রতিষ্ঠান টেথার-সংশ্লিষ্ট কার্যক্রমও তদন্তের আওতায় এসেছে।


এর আগে চলতি বছরের এপ্রিলে ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৪৪ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টো সম্পদ জব্দ করেছিল মার্কিন প্রশাসন। নতুন এই পদক্ষেপের মাধ্যমে তেহরানের আর্থিক নেটওয়ার্কের ওপর চাপ আরও বাড়ানো হলো। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, উচ্চ মূল্যস্ফীতি এবং বৈদেশিক সম্পদে সীমিত প্রবেশাধিকারের কারণে ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরেই চাপে রয়েছে। নতুন নিষেধাজ্ঞা সেই চাপ আরও বাড়াতে পারে।


সূত্র: সিএনএন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ