ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার

ভারতের কর্নাটক রাজ্যের চিক্কাবল্লাপুর জেলার একটি আদালতে বিচারকের আসনে কথিত তান্ত্রিক আচার পালনের অভিযোগে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, দুপুর ২:৫০ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৬, দুপুর ২:৫০ সময়
এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার

ভারতের কর্নাটক রাজ্যের চিক্কাবল্লাপুর জেলার একটি আদালতে বিচারকের আসনে কথিত তান্ত্রিক আচার পালনের অভিযোগে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি আদালতজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পঁয়ষট্টি বছর বয়সী ওই নারী আদালতের এজলাসে প্রবেশ করে বিচারকের বসার চেয়ারে সাদা সরিষা ছিটিয়ে একটি তান্ত্রিক আচার পালন করেন। পরে আদালতের নিরাপত্তা বিভাগের সদস্যরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে গিয়ে ঘটনাটি শনাক্ত করেন।


এরপর আদালতের প্রশাসনের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কর্নাটকের অমানবিক কুপ্রথা ও কালো জাদু প্রতিরোধ আইনের আওতায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিনের বিচারিক হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি শুধু কুসংস্কারমূলক কর্মকাণ্ড ছিল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।


এ ঘটনায় আদালতের নিরাপত্তা ব্যবস্থা ও বিচারাঙ্গনে অনাকাঙ্ক্ষিত প্রবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


সূত্র: এনডিটিভি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা