ঢাকা | |

শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৬, দুপুর ২:৪৮ সময়
শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে সরকার তাকে স্বাগত জানাবে, কারণ সরকারের লক্ষ্য হলো ন্যায়বিচার নিশ্চিত করা। মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।


ডা. জাহেদ উর রহমান জানান, সরকার শুরু থেকেই শেখ হাসিনার প্রত্যর্পণের উদ্যোগ নিয়ে কাজ করছে এবং এ বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধও জানানো হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা যদি নিজ উদ্যোগে দেশে ফেরেন কিংবা প্রত্যর্পণের মাধ্যমে আসেন, উভয় ক্ষেত্রেই তাকে আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।


তিনি বলেন, বিচার হবে সম্পূর্ণ স্বচ্ছ ও আইনের বিধান অনুযায়ী। প্রয়োজনে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগও রয়েছে এবং বিচার কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক কিংবা প্রযুক্তিগত ব্যবস্থাও রাখা যাবে। তথ্য উপদেষ্টা আরও বলেন, আদালতই শেষ পর্যন্ত সিদ্ধান্ত দেবেন। আদালত যদি অভিযোগ প্রমাণিত মনে করেন, সে অনুযায়ী রায় কার্যকর হবে। আবার আদালত যদি ভিন্ন সিদ্ধান্ত দেন বা খালাস দেন, সেটিও আইন অনুযায়ী মেনে নেওয়া হবে। সরকারের লক্ষ্য কোনো ব্যক্তিকে নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করা।


এ প্রসঙ্গে তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক বা ভূরাজনৈতিক চাপের বিষয় হিসেবে সরকার দেখছে না। বরং এটি একটি আইনি ও প্রক্রিয়াগত বিষয়, যা সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর মধ্যে প্রচলিত নিয়ম অনুযায়ী সম্পন্ন হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ

নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ