ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে বাদ পড়ার মাত্র দুই মাসের মাথায় মারা গেছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক রেফারি রব ডিপেরিঙ্ক। মাত্র
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৬, দুপুর ১০:৫ সময়
বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে বাদ পড়ার মাত্র দুই মাসের মাথায় মারা গেছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক রেফারি রব ডিপেরিঙ্ক। মাত্র ৩৮ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। যদিও তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নেদারল্যান্ডস ফুটবল কর্তৃপক্ষ এক শোকবার্তায় জানায়, ডিপেরিঙ্কের অকাল প্রয়াণ তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার মৃত্যুতে ফুটবল পরিবার একজন দক্ষ ও অভিজ্ঞ ম্যাচ পরিচালনাকারীকে হারাল।


চলতি বিশ্বকাপে ভিডিও সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পাওয়ার কথা ছিল ডিপেরিঙ্কের। তবে লন্ডনে একটি অভিযোগের ঘটনায় আইনি জটিলতায় জড়িয়ে পড়ার পর তাকে বিশ্বকাপের রেফারি তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরে তদন্ত শেষে অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তিনি সম্পূর্ণ অব্যাহতি পান এবং নির্দোষ হিসেবে বিবেচিত হন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, মিথ্যা অভিযোগ তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় ধাক্কা দিয়েছে। তদন্তে শুরু থেকেই সহযোগিতা করলেও বিশ্বকাপ থেকে বাদ পড়ার সিদ্ধান্ত তাকে গভীরভাবে কষ্ট দিয়েছিল বলে তিনি উল্লেখ করেছিলেন।


দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি নেদারল্যান্ডসের শীর্ষ লিগের পাশাপাশি ইউরোপের বহু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছিলেন। নির্দোষ প্রমাণিত হওয়ার পরও বিশ্বকাপে দায়িত্ব পালনের স্বপ্ন পূরণ হয়নি। সেই হতাশা কাটিয়ে ওঠার আগেই তার আকস্মিক মৃত্যু ফুটবল অঙ্গনের জন্য এক মর্মান্তিক অধ্যায়ে পরিণত হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা