ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের নির্বাচনের প্রভাব পড়তে পারে ভারতের ওপরও ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান, বিতরণ স্থগিত আমার বাবাকে হত্যা করার চেষ্টা চলছে: ইমরান খানের ছেলের অভিযোগ ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’ হামলায় পরিবারের ১২ সদস্যকে হারিয়ে ইরানি যুবক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের মাছঘাটে এক হাজার টন ইলিশ, অধিকাংশই নরম ও পচা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের মুখে অপহরণের পর পিটিয়ে হত্যা, আহত ১ নারীদের স্বাস্থ্যসেবায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ঘাটের পাশের বস্তি থেকে উদ্ধার মোটরসাইকেল ইসরায়েলে সরকার গঠনে নতুন সমীকরণ, আইজেনকোটকে সমর্থনের চিন্তায় অতি-রক্ষণশীল দল

আমদানিকৃত কোটি টাকার যন্ত্র বিক্রি হচ্ছে ভাঙারি দোকানে

দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও জনবল সংকটের চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, পরিকল্পনা ছাড়াই বিপুল পরিমাণ চিকিৎসা
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৬, সকাল ৯:৫০ সময়
আমদানিকৃত কোটি টাকার যন্ত্র বিক্রি হচ্ছে ভাঙারি দোকানে

দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও জনবল সংকটের চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, পরিকল্পনা ছাড়াই বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম কেনায় অনেক মূল্যবান যন্ত্রপাতি বছরের পর বছর ব্যবহারহীন অবস্থায় পড়ে রয়েছে। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর বড় ধরনের শূন্যপদ থাকায় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় অবকাঠামো ও দক্ষ জনবল নিশ্চিত না করেই ব্যয়বহুল চিকিৎসা যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছিল। ফলে অনেক যন্ত্র এখনো ব্যবহার করা সম্ভব হয়নি। কোথাও যন্ত্র রয়েছে, কিন্তু পরিচালনার জন্য প্রশিক্ষিত টেকনিশিয়ান নেই; আবার কোথাও ল্যাব স্থাপন হলেও প্রয়োজনীয় জনবল না থাকায় সেগুলো কার্যকর করা যাচ্ছে না।


তিনি বলেন, বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত চিকিৎসকের ৯ হাজার ৪০৭টি পদ শূন্য রয়েছে। এছাড়া নার্সের ৪ হাজার ৫৭৭টি এবং স্বাস্থ্যকর্মীর ১৮ হাজার ৯৪৭টি পদও এখনো পূরণ হয়নি। এই জনবল সংকট স্বাস্থ্যসেবার ওপর বড় চাপ তৈরি করছে। মানসিক স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী জানান, দেশে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মানসিক সমস্যায় ভুগলেও অধিকাংশই চিকিৎসাসেবা গ্রহণ করেন না। জনসংখ্যার তুলনায় মনোরোগ বিশেষজ্ঞের সংখ্যাও প্রয়োজনের তুলনায় অনেক কম।


স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকার প্রতিটি উপজেলা সদরে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ল্যাবরেটরি, এক্স-রে, আলট্রাসনোগ্রাম এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং আত্মহত্যা প্রতিরোধে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেসি কাপে মেসির রসিকতা

মেসি কাপে মেসির রসিকতা