ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

বিদ্যালয়ের গাছের ডাল কাটার প্রতিবাদ করায় শিক্ষককে মারধর

রংপুরের পীরগাছা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে এক সহকারী শিক্ষককে মারধর ও শ্বাসরোধে
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, দুপুর ৩:৭ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৬, দুপুর ৩:৭ সময়
বিদ্যালয়ের গাছের ডাল কাটার প্রতিবাদ করায় শিক্ষককে মারধর

রংপুরের পীরগাছা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে এক সহকারী শিক্ষককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার (১২ জুলাই)। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী আজাদুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষক।


অভিযোগকারী কুদরত আলী উপজেলার নেকমামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি জানান, তার বাড়ির পাশের গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কয়েকদিন ধরে কাটা হচ্ছিল। বিষয়টি তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে জানালে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনার আয়োজন করা হয়।


অভিযোগ অনুযায়ী, আলোচনা চলাকালে অভিযুক্ত আজাদুল ইসলাম কুদরত আলীকে বিদ্যালয়ের বারান্দায় ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে তাকে কিল-ঘুষি ও লাথি মারা হয়। একপর্যায়ে গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া তার শার্টের পকেটে থাকা ৫ হাজার টাকা জোর করে নিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।


শিক্ষকের চিৎকার শুনে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, অন্য শিক্ষক ও স্থানীয় ইউপি সদস্যসহ উপস্থিত ব্যক্তিরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগী শিক্ষক কুদরত আলী বলেন, বিদ্যালয়ের গাছ রক্ষার জন্য প্রতিবাদ করায় তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


অন্যদিকে অভিযুক্ত আজাদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার