ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ভিকির যে গুণ দেখে সবচেয়ে বেশি রেগে যান ক্যাটরিনা

বিয়ের বয়স দু’বছর। ২০২১ সালের ৯ ডিসেম্বর ভারতের রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় সাত পাক ঘোরেন
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:২৯ সময়
ভিকির যে গুণ দেখে সবচেয়ে বেশি রেগে যান ক্যাটরিনা ছবি : সংগৃহীত
বিয়ের বয়স দু’বছর। ২০২১ সালের ৯ ডিসেম্বর ভারতের রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় সাত পাক ঘোরেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। আগে থেকেই বলিপাড়ায় তাদের প্রেম নিয়ে ফিসফাস থাকলেও বিয়ের আগে কখনও নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউই। 

বিয়ের পরে অবশ্যে দুই তারকার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায় তাদের সম্পর্কের রসায়ন। প্রেম করে বিয়ে, তারপরেও নাকি যুগলের মধ্যে ছোটখাটো ঝগড়া-ঝামেলা লেগেই থাকে। তবে ভিকির কোন গুণ দেখলে খানিক রাগ করে ফেলেন ক্যাটরিনা?

ক্যাট ও ভিকির বয়সের ফারাক প্রায় পাঁচ বছর। তবে বলিউডে পেশাদার অভিনেতা হিসেবে ভিকির থেকে অনেকটাই বেশি অভিজ্ঞ ক্যাটরিনা। শুধু তাই-ই নয়, বলিউডের সুপারস্টারদের তালিকাতেও প্রথমের দিকে নাম থাকে নায়িকার। কিন্তু ভিকি অবশ্য নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন বলিউডে। সদ্য মুক্তি পেয়েছে ভিকির ‘স্যাম বাহাদুর’ ছবিটি। ছবি বক্স অফিসে তেমন একটা ব্যবসায়িক সাফল্য পায়নি। কিন্তু, ভিকির অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শক থেকে সমালোচক। 
এদিকে নতুন বছরে মুক্তি পাবে ক্যাটরিনার অন্যতম প্রতীক্ষিত ছবি ‘মেরি ক্রিসমাস’। প্রায় দু’বছর ধরে এই ছবির শুটিং করেছেন অভিনেত্রী। এই ছবিতে প্রথমবার দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির বিপরীতে দেখা যাবে তাকে। 

এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, ‘মেরি ক্রিসমাস’ ছবির শুটিং চলাকালীন পরিচালক অভিনেত্রীকে তিন পাতার একটা সংলাপ পাঠান ঘরোয়া প্রস্তুতির জন্য। সেই সময় আগবাড়িয়ে ভিকির সাহায্য নেন। ক্যাটরিনার কথায়, “আমার তিন পাতা লম্বা একটা সংলাপ মুখস্থ করার ছিল। ভিকিকে বলি সেতুপতি অংশগুলো পড়তে যাতে মহড়ায় সাহায্য হয় আমার। খানিক বাদে যখন আমার সংলাপগুলো বলছি ভিকি কয়েক ঘণ্টায় পুরোটা মুখস্থ করে ফেলেছে। আমার তখনও আটকাচ্ছে। বড্ড রাগ হয় ওর অভিনয়ের প্রতি এই একাগ্রতা দেখে। আসলে ও অনায়াসে লাইনগুলো আত্মস্থ করতে পারে, যার প্রভাব দেখা যায় পর্দায়।”
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই