ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া ডিসেম্বর ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক পুলিশ, রাষ্ট্রবিরোধী অভিযোগে ৪ কর্মকর্তা আটক গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ ৩৮ ক্যাটাগরির পণ্য নিয়ে বাজারে শীর্ষ বৈচিত্র্যময় ব্র্যান্ড লিলি উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা কেউ অস্বীকার করলেই যুদ্ধের হুমকি কিমের বোয়িংয়ের কাছ থেকে ৫০টি উড়োজাহাজ কিনছে চীনা এয়ারলাইন্স ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত: মস্কোর পরিসংখ্যান বিশ্লেষণ করে বিবিসির প্রতিবেদন ‘সোনার বার’ ৪১টি, পরীক্ষার পর দেখা গেল লোহা পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের

ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬০ জনের
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৬, সকাল ৯:৪৭ সময়
ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। এছাড়া কয়েকজন এখনো নিখোঁজ বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সে সময় বারের ভেতরে আটকা পড়া মানুষ প্রাণ বাঁচাতে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই ঘটনাস্থল থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।


প্রত্যক্ষদর্শীদের একজন জানান, আগুন দেখতে পেয়ে তিনি জরুরি সেবায় খবর দেন এবং জানালার কাচ ভেঙে অন্তত দুজনকে নিরাপদে বের করে আনতে সক্ষম হন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।


প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের একটি সুইচ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পুরো বারে ছড়িয়ে পড়ে। ধোঁয়া ও আগুনের হাত থেকে বাঁচতে অনেকেই ভবনের পেছনের শৌচাগারে আশ্রয় নেন। পরে সেখান থেকেই অধিকাংশ মরদেহ উদ্ধার করা হয়। তদন্তকারীদের ধারণা, বারের ভেতরে থাকা দাহ্য সাজসজ্জার উপকরণ আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হতে পারে। পাশাপাশি জরুরি নির্গমনপথ বাধাগ্রস্ত ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ