ঢাকা | |

ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৪৯০

ভেনিজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৯০ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৬, সকাল ৯:৩৭ সময়
ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৪৯০

ভেনিজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৯০ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সর্বশেষ এই তথ্য নিশ্চিত করেছেন। সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ জুন মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে দেশটির ইয়ারাচুই রাজ্যে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। অল্প সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পের কারণে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়।


হোর্হে রদ্রিগেজ জানান, নতুন করে আরও মৃত্যুর খবর পাওয়া গেলেও আহতের সংখ্যা এখনো ১৬ হাজার ৭৪০ জন রয়েছে। এদিকে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করেছে। ভূমিকম্পে হাজার হাজার ঘরবাড়ি, সড়ক, সেতু এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনো উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষকে খুঁজে বের করতে দিনরাত কাজ করছেন।


বিশেষজ্ঞদের মতে, মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে এত শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়, যা সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক