ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া ডিসেম্বর ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক পুলিশ, রাষ্ট্রবিরোধী অভিযোগে ৪ কর্মকর্তা আটক গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ ৩৮ ক্যাটাগরির পণ্য নিয়ে বাজারে শীর্ষ বৈচিত্র্যময় ব্র্যান্ড লিলি উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা কেউ অস্বীকার করলেই যুদ্ধের হুমকি কিমের বোয়িংয়ের কাছ থেকে ৫০টি উড়োজাহাজ কিনছে চীনা এয়ারলাইন্স ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত: মস্কোর পরিসংখ্যান বিশ্লেষণ করে বিবিসির প্রতিবেদন ‘সোনার বার’ ৪১টি, পরীক্ষার পর দেখা গেল লোহা পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের

বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে কাঁদিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

নাটকীয় এক লড়াই শেষে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় থাকা ম্যাচ অতিরিক্ত সময়ে
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:১৪ সময়
  • আপডেট সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:১৪ সময়
বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে কাঁদিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

নাটকীয় এক লড়াই শেষে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় থাকা ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে জোড়া গোল করে দলের জয়ের নায়ক হন জুড বেলিংহাম। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের দখলে। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি তারা। উল্টো ৩৬তম মিনিটে দূরপাল্লার দারুণ এক শটে এগিয়ে যায় নরওয়ে।


গোল হজমের পর আক্রমণের গতি আরও বাড়ায় ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক গোলে সমতা ফেরান জুড বেলিংহাম। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে নরওয়ে আরও একবার বল জালে জড়ালেও আক্রমণের সময় ফাউলের কারণে ভিডিও পর্যালোচনার পর সেই গোল বাতিল করেন ম্যাচ কর্মকর্তা। এরপর দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি।


অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটেই আবারও জ্বলে ওঠেন বেলিংহাম। প্রতিপক্ষ গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে আসা বল জালে পাঠিয়ে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এরপর ইংল্যান্ড একটি পেনাল্টি পেলেও ভিডিও পর্যালোচনার পর সেটি বাতিল করা হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। জোড়া গোল করে ম্যাচসেরা পারফরম্যান্স দেখিয়ে দলকে সেমিফাইনালে তুলে দেন জুড বেলিংহাম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ